চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনধর্মী, মানুষের গল্পে সিনেমা নির্মাণ করতে হবে: তারিক আনাম খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

সম্মান জানিয়েই বলছি, আমরা যে ধরণের সিনেমা করছি কোথায় জানি তামিল সিনেমার কপি মনে হয়! সিনেমার যে ধরণের মাফিয়া, যেসব লোকদের দেখাই সেটা আদৌ আমাদের সমাজে বিলং করে কিনা ভেবে দেখা উচিত। পার্শ্ববর্তী দেশে জীবনধর্মী সিনেমা বেশী হচ্ছে। আমাদের এখানেও জীবনধর্মী, মানুষের গল্পে সিনেমা নির্মাণ করতে হবে।

বর্তমান সিনেমার প্রেক্ষাপট নিয়ে কথাগুলো বলেন দাপুটে অভিনেতা তারিক আনাম খান। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ২৭ সেপ্টেম্বর ‘সাপলুডু’ ছবির মুক্তি উপলক্ষে অডিও রিলিজ উপলক্ষে উপস্থিত থেকে কিংবদন্তী এই অভিনেতা বলেন, যেসব সিনেমা মানুষের মনকে স্পর্শ করবে, অনুপ্রাণিত করবে, সিনেমার গল্পের সঙ্গে মানুষ নিজেকে রিলেট করতে পারবে, সেসব গল্পে আমাদের কাজ করতে হবে। যেমন, আমির খানের ‘দঙ্গল’।

”এমন জীবনধর্মী সিনেমা সেখানে অহরহ হচ্ছে। তাহলে আমরা কেন মানুষের স্পর্শ করতে পারছি না এটা ভাবা দরকার। আমরা কি অন্তঃসারশূন্য কৃত্রিম জায়গাতে থাকবো নাকি মানুষকে সিনেমার মাধ্যমে ছোঁয়ার চেষ্টা করবো! এটা আমাদের বেশি করে ভাবতে হবে।”

যারা অভিনয় পেশার সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য তারিক আনাম খান বলেন, অভিনেতা-অভিনেত্রীদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যারা শিল্পী তারা নিজেদের চরিত্রকে চ্যালেঞ্জ করিনা, সিচুয়েশনকে চ্যালেঞ্জ করিনা। সিনেমা যৌথ শিল্পের মতো।

”শুধু মাত্র এর সঙ্গে বাণিজ্য জড়িত নয়। সিনেমায় বহু টাকা লগ্নি হয়। সিনেমাকে বাঁচাতে হলে কম বাজেটে পরিবারের গল্প নিয়ে জীবনধর্মী ছবি বানাতে হবে। শিল্পীদের কাজটা টিমওয়ার্ক হিসেবে নিতে হবে। অ্যাক্টিং ইজ বেসিক্যালি রিঅ্যাক্টিং।”

তিনি বলেন, আমরা যারা একটু রুচিশীল কাজ করতে পছন্দ করি, তাদের সময় এসেছে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার।

সবার প্রচেষ্টা বাংলাদেশের চলচ্চিত্রকে আবার এগিয়ে নেয়া সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ছবি একদিন অস্কার জয় করতে পারবে মনে করেন তারিক আনাম খান।

নাটকের জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম ছবি ‘সাপলুডু’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নির্মাতা দোদুলের প্রসঙ্গে তিনি বলেন, দোদুলের সঙ্গে এর আগে বহু নাটক করেছি। সে কাজগুলো প্রশংসিত হয়েছে এবং মানুষকে স্পর্শ করেছে। ওইসব কাজের মধ্যে বিভিন্ন নিরীক্ষা রয়েছে। প্রথম ছবি হিসেবে দোদুল খুব মনোযোগ দিয়ে কাজ করেছে।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় থ্রিলার ঘরানার ছবি ‘সাপলুডু’তে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তারিক আনাম খান ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

ছবি: ইমন

Tags: আরিফিন শুভগোলাম সোহরাব দোদুলতারিক আনাম খানমিমলিড বিনোদনসাপলুডু
Previous Post

মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Next Post

গত ৩ মাসে আমানত বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা

Next Post
জাপা

গত ৩ মাসে আমানত বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা

২৫ মিনিট লিফটে আটকে পোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT