চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ সম্মেলনে হবে ট্রাম্প-পুতিনের প্রথম বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 30, জুন 2017
in আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এখনও পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হয়নি। তবে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে এই দুই প্রেসিডেন্টের দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর. ম্যাকমাস্টার জানিয়েছেন, হামবুর্গে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট মোট নয়টি বৈঠক করবেন। এর মধ্যে পুতিনের সঙ্গেও একটি বৈঠক হবে। আর এই সম্মেলনের ফাঁকে পোল্যান্ডেও সফর করবেন তিনি।

এইচ. আর. ম্যাকমাস্টার আরও বলেন, অন্য দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যে বৈঠকগুলো হবে, পুতিনের সঙ্গে তেমনই একটি বৈঠক হবে। এখানে ব্যতিক্রম কিছু হবে না, আর এই বৈঠকের নির্দিষ্ট কোন আলোচ্যসূচিও নেই।

বৃহস্পতিবার ক্রেমলিনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭-৮ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের মাঝেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে বৈঠকের আনুষ্ঠানিকতার বিষয়ে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি।

চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতাগ্রহণ করেন ট্রাম্প। নির্বাচনের সময় পুতিনকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ নিয়ে বর্তমানেও চরম অস্বস্তিতে আছে ট্রাম্প প্রশাসন। আর ঠিক এমন একটি সময়েই মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন।

Tags: জি-২০ট্রাম্প - পুতিনযুক্তরাষ্ট্র-রাশিয়া
Previous Post

মানসিক থেরাপি নিয়েছেন কেটি পেরি

Next Post

ছেলেদের বিপক্ষে খেলে মেয়েদের রেকর্ডে তছনছ

Next Post
ঝোড়ো ইনিংসের পথে চামারি আতাপাত্তু

ছেলেদের বিপক্ষে খেলে মেয়েদের রেকর্ডে তছনছ

পুলিশ সদস্য

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT