চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া হলেও সব পদে ছাত্রলীগ জয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 11, মার্চ 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জিয়া হলের ঘোষিত ফলাফলে হল সংসদের পুরো প্যানেলেই জয় পেয়েছে ছাত্রলীগ।

এ হল ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল এবং জিএস নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মমিন আবির।

এর আগে মুহসীন হল সংসদ ছাত্রলীগের পুরো প্যানেলে জয় পায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুটি ছাড়া ভিপি-জিএসসহ সব পদে জয় পায় ছাত্রলীগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এই হলে নির্বাচিত হয়েছেন আরো দুই স্বতন্ত্র প্রার্থী সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম এবং সাহিত্য সম্পাদক পদেত খাদিজা শারমিন। জিএস এবং এজিএসসহ বাকি সবগুলো পদে জয় পেয়েছে ছাত্রলীগ।

সোমবার সকাল ৮টায় প্রায় সব হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ভোট। এর কিছুক্ষণ পরই একাধিক প্রার্থী অভিযোগ করতে থাকেন যে, তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

এ ঘটনার পর ব্যালট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় ডাকসু নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

এরপর ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করে স্বতন্ত্র, বাম প্রগতিশীল ছাত্রঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ৪টি প্যানেল। ভোট বর্জন করে ছাত্রদলও। একই সাথে নির্বাচন আবার অনুষ্ঠানের দাবি জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  ওই দুটি হল ছাড়া অন্য হলগুলোতে ভোটকেন্দ্রগুলোতে দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ হয়।

Tags: ছাত্রলীগজিয়া হলডাকসুপ্যানেল
Previous Post

দুটি ছাড়া বঙ্গবন্ধু হলের সব পদে ছাত্রলীগের জয়

Next Post

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের জামিন

Next Post
চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-পরিচয় শনাক্ত

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের জামিন

ঘটনাবহুল ডাকসু নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT