চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া খানের মৃত্যু নিয়ে বিবিসির ডকুমেন্টারি আলোচনায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদদাতা মহিলার ও পুরুষের ছবি, পেশাগত পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি সম্প্রতি তিন পর্বের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। ‘ডেথ অব বলিউড’ শিরোনামের এই ডকুমেন্টারিতে প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর আগের ও পরের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। উঠে এসেছে নতুন কিছু তথ্য। জড়িয়েছে সুরজ পাঞ্চোলির নামও।

২০১৩ সালের ৩ জুন জুহুর অ্যাপার্টমেন্ট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় জিয়া খানের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, অভিনেত্রী সুরজের সন্তানের মা হতে চলেছিলেন। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও জিয়া খানের মা বলেছিলেন, খুনের ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে।

জিয়া খানের মা বিদেশ থেকে ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছিলেন যিনি নিশ্চিতভাবে বলেছিলেন, এটি আত্মহত্যার ঘটনা নয়। কারণ, জিয়ার গলায় একটি ডিম্বাকৃতির দাগ ছিল যা ওড়না দিয়ে ফাঁসের দাগ নয়। এছাড়াও ছিল ঘাড়ে, মুখে আঘাতের দাগ আত্মহত্যা থেকে হতে পারে না।

বিষয়টি তুলে ধরা হয়েছে বিবিসির তিন পর্বের ডকুমেন্টারিতে। সেই সময়ের সব ঘটনা এবং নানা বিষয় দেখানো হয়েছে সেখানে। জিয়া খানের ছয় পৃষ্ঠার সুইসাইড নোট, সুরজ পাঞ্চোলির গ্রেফতার হওয়া, সব ঘটনাই দেখানো হয়েছে ডকুমেন্টারিতে।

বিবিসির ডকুমেন্টারিটি ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মহলে। দ্য সান, রেডিও টাইমস, দ্য টেলিগ্রাফ সহ বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট করেছে জিয়া খানের পরিচয় এবং তার মৃত্যুর পরের ঘটনাগুলো নিয়ে।

সুরজ জিয়াকে খুন করেছেন, নাকি আত্মহত্যা করতে বাধ্য করেছেন, সেই বিষয়ে এখনও কিছুই প্রমাণিত হয়নি। তবে বিবিসির ডকুমেন্টারিতে নতুন করে তার নাম উঠে আসায় এই তদন্ত আবার আলোর মুখ দেখতে পারে বলে আশা করছেন জিয়া খানের ভক্তরা। কইমই

Tags: জিয়া খানবিবিসিসুরজ পাঞ্চোলি
Previous Post

সুপ্রিম কোর্ট অঙ্গনে জানাজার পর মিজানুর রহমান খানকে ফুলেল শ্রদ্ধা

Next Post

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় চার্জশিট গ্রহণ

Next Post
ছয়জন যুবকের ছবি, সবাই হাসিমুখে, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় চার্জশিট গ্রহণ

প্রিয়াঙ্কা চোপড়ার সুন্দর ছবি, বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT