চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ ছিল প্রমাণ করেন: নানক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 27, আগস্ট 2021
in রাজনীতি
A A
নানক চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশের প্রমাণ দেন, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চন্দ্রিমা উদ্যানে কী কারণে মাতম করেন? কাঠের বাক্সের মধ্যে জিয়াউর রহমানের লাশ ছিল সেটা প্রমাণ করেন? চট্টগ্রাম থেকে যে কাঠের বাক্সটি এসেছিল সেই বাক্স তার স্ত্রী খালেদা জিয়াকেও খুলে দেখানো হয়নি।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ আগস্টকে খুঁজতে গেলে আমাদেরকে একাত্তরকে খুঁজতে হবে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সেদিন স্বাধীন বাংলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুখ থুবড়ে ফেলার ষড়যন্ত্র করেছিল কারা? কারা সেদিন পাকিস্তানের সামরিক গোয়েন্দাদের প্রতিযোগী হিসাবে ভিতরে ঢুকে পড়ে মুক্তিযুদ্ধকে বিপদগ্রস্থ করতে চেয়েছিল, সেই সামরিক অফিসার কারা? সেদিন বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশন করতে চেয়েছিল এই জিয়া-মোশতাকরা।

আগস্ট মাস এলে মির্জা ফখরুলদের বুকে থরথর কাঁপন আসে দাবি করে নানক বলেন, থরথর করে কাঁপেন। এই আগস্ট মাস শোকাবহ মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবকে সপরিবারে হত্যা করে নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করে সেদিন আপনাদের জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে নিরাপদে বিশেষ বিমানযোগে গার্লফেন্ডসহ তাদেরকে কারা বিমানযোগে বিদেশে পাঠিয়ে দিয়েছিল? সেই জিয়াউর রহমান। মির্জা ফখরুল সাহেব বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে ফাস্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি হিসাবে পুরষ্কৃত করেছিল জিয়াউর রহমান।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ২১ আগস্ট খালেদা জিয়াকে যেতে দেয়া হয় নাই মন্তব্য করেন। সব কিছু উন্মুক্ত হয়ে গিয়েছে। গতকাল একটি আলোচনা সভায় কী বলেছেন? একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? বাংলাদেশে ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিল এই খালেদা জিয়া তার কুলাঙ্গার পুত্র তারেক রহমান আর মতিউর রহমান নিজামীরা, এটি দিবালোকের মতো স্পষ্ট। ২১ আগস্টের আর্জেস গ্রেনেড পাকিস্তানি সেনাবাহিনী ব্যবহার করে। পাকিস্তানের ফ্যাক্টরিতে এটি তৈরি হয়। সেই গ্রেনেড কিভাবে বাংলাদেশে আসল তার জবাবও দিতে হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ড ঘটালেন, সারাদিন কোন পুলিশ ছিল না। তারপর আমরা যখন উদ্ধার করতে গেলাম তখন আমাদের উপর পুলিশ অতর্কিত টিয়ারগ্যাস লাঠিচার্জ করে হামলা করল কেন? কেন সেদিন লাশ গুম করতে চেয়েছিলেন? কিন্তু জনতার বাধায় আপনারা সেদিন লাশ গুম করতে পারেননি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, চন্দ্রিমা উদ্যানে মাতম করেন। কী কারণে মাতম করেন? এই লাশ কার ছিল? ওই কাঠের বাক্সের মধ্যে জিয়াউর রহমানের লাশ ছিল প্রমাণ করেন? আমি চ্যালেঞ্জ করছি ওই লাশ চট্টগ্রাম থেকে যে কাঠের বাক্সটি এসেছিল সেই বাক্স খুলে তার স্ত্রী খালেদা জিয়াকেও খুলে দেখানো হয়নি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোন লাশ আছে বলে আমরা বিশ্বাস করি না।

ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রলীগের অতীতের বিভিন্ন ভূমিকার প্রশংসা করে নানক বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর দায়িত্ব পালন করেছে বঙ্গবন্ধুর ছাত্রলীগ। এই ছাত্রলীগ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার অগ্রণী ভূমিকা পালন করেছে। এক/এগারোর সময় বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতারের সময় সবচেয়ে প্রথম প্রতিবাদী হিসাবে দাঁড়িয়েছিল। স্বৈরাচারি জিয়াউর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।

Tags: ছাত্রলীগজাহাঙ্গীর কবির নানক
Previous Post

রিয়াকে যে কারণে ‘চেহরে’র পোস্টারে রাখা হয়নি

Next Post

কভু ভয়, কভু ভরসা লক্ষ্মীশ্রীর

Next Post
লক্ষ্মীশ্রীরের একটি ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কভু ভয়, কভু ভরসা লক্ষ্মীশ্রীর

বাংলাদেশ সেনাপ্রধান তুরস্কে অস্ত্র প্রদর্শনী পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT