জিৎ-দেবের ছবি মানেই কলকাতার প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। প্রসেনজিৎ, তাপস পাল, যিশুর পর জিৎ-দেব দুজনেই দাপিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, সীমান্ত ছাপিয়ে বাংলাদেশের একশ্রেণীর দর্শকদের কাছে এই দুই সুপারস্টারের ছবির গ্রহণযোগ্যতা রয়েছে।
এই দুই তারকা একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১০ সালে। তাদের অভিনীত ছবি ছিল দুই পৃথিবী। সেখানে নায়িকার চরিত্রে ছিলেন কোয়েল মল্লিক, পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। ছবিটি প্রযোজনা করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
এরপর এক ছবিতে দেখা যায়নি জিৎ-দেবকে। শোনা যাচ্ছে, প্রায় ৮ বছর আবারো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জিৎ-দেব। কলকাতার গণমাধ্যমে বরাত দিয়ে জানা গেছে, এই অসাধ্য সাধন করছেন প্রযোজক নিসপাল সিং’র। সুরিন্দর ফিল্মস’র পরবর্তী ছবিতে থাকতে পারেন ওপারে এই দুই বিগশট!
আরো চমকপ্রদ খবর হচ্ছে, দেব’র লেখা স্ক্রিপ্টে অভিনয় করতে পারেন জিৎ। একজন সফল সাংসদ, প্রযোজক, অভিনয়ের পর দেব’র আত্মপ্রকাশ এবার একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে, সেইরকমই শোনা যাচ্ছে এখন টলিমহলে। গল্প ভাবার ব্যাপারে হাতখড়িটা ‘চ্যাম্প’ ছবিতেই সেরে ফেলেছেন দেব।
তবুও প্রফেশনাল ভাবে অন্যের জন্য স্ক্রিপ্ট লিখছেন জিৎ’র ছবিতেই। পরিচালকের ভূমিকায় থাকতে পারেন রাজা চন্দ। জিৎ-দেব বর্তমানে দুজনই ব্যস্ত তাদের আপকামিং ছবি নিয়ে, এবং সেই ব্যস্ততা কেটে গেলেই সুরিন্দর ফিল্মসের ছবিতে কাজ শুরু করতে পারেন ওপার বাংলার এই দুই তারকা।









