চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিসানের সফটওয়ারে বইমেলার আদ্যোপান্ত

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
2:10 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি, শিল্প সাহিত্য
A A

আগে থেকে ধারণা নিয়ে না গেলে বইমেলায় শত শত স্টলের মধ্য থেকে কাঙ্ক্ষিত স্টলটা খুঁজে বের করা বেশ কঠিন। তাই দিকশূন্য পাঠক চলে যান তথ্যকেন্দ্রে। তথ্যকেন্দ্রে বসা বাংলা একাডেমির কর্তকর্তারা কাঙ্ক্ষিত স্টল খুঁজে পাওয়ার উপায় বাতলে দেন।

অনেক সময় দিকনির্দেশনা দেওয়ার পরও স্টল খুঁজে পাওয়া যায় না। বা নির্দিষ্ট প্রকাশনীর স্টল নম্বর জানা যায় না।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মোঃ সানাউল্লাহ জিসান চার বছর আগে বইমেলায় এসে কম্পিউটার বিষয়ক বই খুঁজতে গিয়ে এমন বিপদে পড়লেন। পছন্দের স্টল খুঁজে পেলেন না। গেলেন তথ্যকেন্দ্রে। তথ্যকেন্দ্রে দায়িত্বরত লোকজন তাকে মৌখিক নির্দেশনা দিলেন। মন ভরল না জিসানের। মনে মনে ভাবলেন, যদি ডিজিটাল পদ্ধতিতে সঠিক নির্দেশনা দিত কতই না ভালো হতো।

চিন্তা করে বসে রইলেন না তিনি। কাজ শুরু করলেন। বাংলা একাডেমির  পরিচালককে জানালেন তার পরিকল্পনার কথা। বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সহযোগীতায় একটা সফটওয়ার বানালেন।

জিনাসের বানানো সফটওয়ারের সাহায্যে এক ক্লিকেই মেলার যাবতীয় তথ্য পাওয়া যায়। অমর একুশে গ্রন্থমেলায় গত তিন বছরে তার বানানো ডেস্কটপ বেজ সফটওয়ারের সাহায্যে কাজ করা হয়। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিন বছর সেই সফটওয়ার থেকেই তথ্য দেওয়া হতো। চলতি বছর মেলার শুরু থেকে আরও সহজ ও আপডেট করে সফটওয়ারটি অনলাইনেও নিয়ে আসেন জিসান।

চ্যানেল আই অনলাইনকে জিসান বলেন, ‘এখন সফটওয়ারটা অনলাইনে দেওয়া হয়েছে। যে কেউ যে কোনো স্থান থেকে মেলার যাবতীয় তথ্য পাবেন এই সফটওয়ারের মাধ্যমে। বাংলা একাডেমির সফটওয়ার থেকে মেলায় কোন স্টলের অবস্থান কোথায় সেটা ম্যাপ আকারে দেখা যাচ্ছে। এছাড়া প্রতিদিন কতটি নতুন বই আসছে সেটাও সন্ধ্যার পরপরই আপলোড করা হচ্ছে।

লেখক, বইয়ের নাম, বইয়ের বিষয়, এসব দিয়ে সার্চ দিলেও মূল্য, স্টলসহ বইয়ের বিস্তারিত চলে আসছে বলে জানান জিসান।

সানাউল্লাহ জিসান আরও বলেন, পুরো ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার দেওয়া আছে সফটওয়ারে। এখানে নির্দিষ্ট একটা তারিখে ক্লিক করলেই সেই তারিখে মেলার সময়সূচি, কোথায় কোন প্রোগ্রাম হবে, কারা কারা উপস্থিত থাকবেন এমন যাবতীয় বিষয় চলে আসবে।

জিসান জানালেন পুরো বাংলা একাডেমিকেই ডিজিটালাইজেশন করার পরিকল্পনার কথা। ধীরে ধীরে বাংলা একাডেমির পুস্তক বিক্রয় থেকে শুরু করে সবকিছুই আধুনিকায়ন করা হবে।

Tags: বইমেলা
Previous Post

ফের শুরু শাকিব-বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জমজমাট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জমজমাট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

সংগীতশিল্পী সাবা তানি আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT