চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু সোমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 14, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। সোমবার সকাল ৯টায় মিরপুরে উপস্থিত থাকবেন স্কোয়াডে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে থাকায় তারা মিস করবেন জাতীয় লিগের দুটি রাউন্ড।

ক্যাম্প শুরুর দিনই (১৫ অক্টোবর) মাঠে গড়াবে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। আর জিম্বাবুয়ে সিরিজের তিন ওয়ানডে ২১, ২৪ ও ২৬ অক্টোবর। সিরিজ চলাকালীন (২২-২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড।

ক্যাম্প শুরুর আগেই অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন কয়েকজন ক্রিকেটার। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন।

তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মঙ্গলবার ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। প্রথম ওয়ানডে হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১১-১৫ নভেম্বর মিরপুরে।

বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
Previous Post

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস: একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসহ বাংলাদেশের মোট ৬টি পুরষ্কার

Next Post

সম্মান বাঁচাতে ১০ লাখ ডলার খরচ রোনালদোর

Next Post

সম্মান বাঁচাতে ১০ লাখ ডলার খরচ রোনালদোর

হাতে শক্তি নিয়েই মাঠে ফিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT