চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 22, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ গেল জিম্বাবুয়ের! ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ রানে হেরেছে স্বাগতিকরা। ফলে ২০১৯ বিশ্বকাপে খেলা বলতে গেলে শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের।

কাগজে কলমে এখনো সুযোগ আছে জিম্বাবুয়ের। তবে অনেক যদি-কিন্তুর ম্যাচের উপর নির্ভর করতে হবে তাদের। বিষয়টি মোটেও আর তাদের হাতে নেই। সুপার সিক্সে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি ঠিক করবে কোন যাচ্ছে ইংল্যান্ডে।

ওই ম্যাচ টাই কিংবা পরিত্যক্ত হলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। তবে ওই ম্যাচে আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের মধ্যে একটি দল জিতে গেলে তারাই দশম দল হিসেবে ২০১৯ বিশ্বকাপে খেলবে।

পরিত্যক্ত হলেও নেট রানরেটে বিশ্বকাপ নিশ্চিত হবে আয়ারল্যান্ডের। কারণ জিম্বাবুয়ের চেয়ে নেট রানরেটে আইরিশরা এগিয়ে। আয়ারল্যান্ডের নেট রানরেট যেখানে ০.৪৭, সেখানে জিম্বাবুয়ের ০.৪২। তবে যদি ম্যাচ টাই হয় সেক্ষেত্রে আয়ারল্যান্ডের নেট রান কমে যাবে এবং জিম্বাবুয়ের বাড়বে। এমনটা ঘটার সম্ভাবনা কম, তবে অসম্ভব নয়।

প্রথমে ব্যাট করে আরব আমিরাত ৭ উইকেটে তোলে ২৩৫ রান। এরপরই নামে বৃষ্টি। পরে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দেয়া হয় ৪০ ওভারে ২৩০ রানের।

দ্রুত রান তুলতে গিয়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন শন উইলিয়ামস আর পিটার মুর। চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন তারা। ৩৯ করে সাজঘরে ফেরেন মুর।

শন উইলিয়ামস এরপরও টেনে যাচ্ছিলেন দলকে। শেষপর্যন্ত ৮০ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮০ রান করে আউট হন। এর মাঝে আবার সিকান্দার রাজা খেলে যান ২৬ বলে ৩৪ রানের ঝড়ো এক ইনিংস। তবে তাদের এই ইনিংসগুলো শেষপর্যন্ত কাজে আসেনি। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল জিম্বাবুয়ের। তারা নিতে পারে ১১ রান।

Tags: জিম্বাবুয়েলিড স্পোর্টস
Previous Post

উত্তরণ উদযাপন: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান

Next Post

ট্রাম্প ‘কথা শোনেন না’, তাই প্রধান আইনজীবীর পদত্যাগ

Next Post

ট্রাম্প ‘কথা শোনেন না’, তাই প্রধান আইনজীবীর পদত্যাগ

কামিন্স ঝড়ের মধ্যে দেয়াল শুধুই এলগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT