চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 22, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া

রবার্ট মুগাবের পদত্যাগের পর জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করবেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়াকে বরখাস্ত করেছিলেন মুগাবে। বরখাস্ত হওয়ার পর তিনি দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকা চলে যান। আর এর পরেই শুরু হয় বিশৃঙ্খলা।

সেনাবাহিনী হঠাৎ ক্ষমতা দখলে নিয়ে মুগাবেকে গৃহবন্দি করে। তখন সেনাবাহিনীর বক্তব্য থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, পরবর্তী প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে থাকবেন এমারসন নাঙ্গাগওয়া। বুধবার তিনি দেশে ফিরবেন এমন তথ্যও জানানো হয়েছে।

পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে মঙ্গলবার স্পিকারের কাছে হঠাৎ পদত্যাগপত্র জমা দেন ৩৭ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা রবার্ট মুগাবে।

সংবিধান অনুসারে পরবর্তী প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার সময় দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট। সেই হিসাবে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিলো ফেলেকেজেলা এমফোকোর। তবে মুগাবের বিশ্বস্ত এমফোকোকে জানু-পিএফ পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দেশটির কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে।

১৯৮০’র দশকে স্বাধীনতা পরবর্তী সময়ের গৃহযুদ্ধে দেশটির সহস্রাধিক মানুষ নিহত হয়েছিলো, তখন দেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন এমারসন নাঙ্গাগওয়া। যদিও তিনি হত্যাকাণ্ডের দায় নিজের কাঁধে নেননি।

নতুন এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিবিসির কাছে আশা প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা মর্গান এসভ্যাঙ্গারাই। প্রখ্যাত বিরোধী রাজনৈতিক নেতা ডেভিড কোলটার্ট এক টুইটে লেখেন: আমরা স্বৈরাচারকে গদিচ্যুত করেছি ঠিকই, স্বৈরতন্ত্র এখনও বাকি আছে।

Tags: এমারসন নাঙ্গাগওয়াজিম্বাবুয়েরবার্ট মুগাবেসেনাবাহিনী
Previous Post

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন

Next Post

‘ফেব্রুয়ারিতে বিয়ে, এখনো কার্ড ছাপানো হয়নি’

Next Post
বিয়ে করছেন তৌসিফ

‘ফেব্রুয়ারিতে বিয়ে, এখনো কার্ড ছাপানো হয়নি’

বিভিন্ন বয়সের নারীরা একসঙ্গে হাঁটছেন, হাসছেন এবং আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে জমবে ওয়াগ-অ্যাশেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT