চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিপিএ ৫ পাওয়া মানেই একজীবনে সবকিছু অর্জন করা নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 10, জানুয়ারি 2022
in বিনোদন
A A
শাকিব খান এর ছবি, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্ম শুধুমাত্র পাঠ্যবই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে। বাড়তি প্রতিভা বিকাশের চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। তারা ভাবছে, ‘জিপিএ ৫’ বোধহয় জীবনের সবকিছু! বিষয়টির সঙ্গে দ্বিমত পোষণ করলেন বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান।

তিনি মনে করেন, জিপিএ ৫ পাওয়া মানেই একজীবনে সবকিছু অর্জন করা নয়। তারিক আনাম খান বলেন, জিপিএ ৫ কখনোই একজন সাকিব আল হাসান দিতে পারবে না। লেখাপড়ার সাথে এক্সট্রা ক্যারিকুলাম জীবনে অনেক জায়গা তৈরি করে দিতে পারে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি অ্যাপ’র আয়োজনে চলছে কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিভা বিকাশের রিয়্যালিটি শো ‘টফি স্টার সার্চ’। এই আয়োজনের বিচারকের দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তারিক আনাম খান। সোমবার বিকেলে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে রিয়্যালিটি শোটির শুটিং স্পটে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপ হয় তারিক আনামের।

তিনি বলেন, ইউএসএ, ইন্ডিয়া, ইউকে-তে বিভিন্ন ট্যালেন্ট হান্ট হয়। যেখানে শুধুমাত্র একটি প্রতিভা বের করে আনে না, অসংখ্য প্রতিভা খোঁজে বের করে। এই রিয়্যালিটি শো থেকেও বিভিন্ন ধরনের প্রতিভা বের করে আনা হচ্ছে। ভালো কিছু পেতে হলে চর্চার জায়গা ও প্ল্যাটফর্ম দিতে হয়। ‘টফি স্টার সার্চ’ যে আয়োজনটি করেছে এমন প্ল্যাটফর্ম বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ। যখন জাজ করছি প্রতিযোগীর ভালো মন্দ দুটো দিকই জানাচ্ছি।

দেশের যে কোনো প্রান্তের কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি অ্যাপ’। এসব কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে চলছে ‘টফি স্টার সার্চ’ ট্যালেন্ট হান্ট শো। নাচ, গান, অভিনয়, খেলাধুলা বা অন্য যেকোনো প্রতিভায় পারদর্শী প্রতিযোগীরা তাদের কনটেন্ট জমা দিয়ে স্টার সার্চের বাছাই পর্বে অংশ নেয়।

টফি কর্তৃপক্ষ জানায়, টফি অ্যাপে আপলোড করে প্রতিযোগিতাদের কনটেন্ট থেকে সর্বোচ্চ ভিডিও রিঅ্যাকশনের সংখ্যার ভিত্তিতে আটটি বিভাগ থেকে প্রাথমিকভাবে ৪৫০ জন প্রতিযোগী স্টুডিও রাউন্ডে নির্বাচন করা হয়। সেখান থেকে বিভিন্নভাবে মেধা যাচাই করে ৩০ প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেবেন। তাদের মধ্যে কোটি টাকার পুরস্কার প্রদান করা হবে।

বর্তমানে চলছে সেরা ১০-এর প্রতিযোগিতা। মূল পর্বের বিচারক হিসেবে তারিক আনাম খানের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পূর্ণিমা। একটি বেসরকারি টিভিতে প্রচারের পাশাপাশি টফি অ্যাপেও স্টার সার্চ প্রচার হচ্ছে।

Tags: অভিনয়অভিনেতাগানজীবনতারিক আনামতারিক আনাম খাননাটকসাকিব আল হাসানসিনেমা
Previous Post

পূর্ব বাংলা’র শিল্প সংগ্রামের স্মারক খুলনার ঐতিহাসিক ভবন রক্ষার আহ্বান

Next Post

নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেন নির্বাচনে আইভীকে সমর্থন শামীম ওসমানের

Next Post

নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেন নির্বাচনে আইভীকে সমর্থন শামীম ওসমানের

নাদাল ও জোকোভিচের ছবি, টেনিস খেলোয়াড়ের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন না খেলতে নাদালের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT