চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের ‘পগবা’ প্রীতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 31, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

নিজে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। সিনিয়রদের পথ ধরে জুনিয়রদের মধ্যে যারা এই কীর্তি গড়েছেন তাদের জন্য জিনেদিন জিদানের বাড়তি ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলটার সঙ্গে বাড়তি একটা যোগাযোগ আছেও ১৯৯৮ বিশ্বকাপ জয়ী মহাতারকার। তবে সেই তালিকায় পল পগবার জায়গাটা একটু অন্য জায়গায়!

কিছুদিন আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে নিজের ভালোবাসার কথা শুনিয়েছিলেন পগবা। তবে আপাতত নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো আছেন জানিয়ে রিয়াল কর্মকর্তাদের তার পেছনে ছুটতে মানাও করে দিয়েছিলেন রেড ডেভিলদের মাঝমাঠের মধ্যমণি!

পগবার নিষেধ শোনেনি রিয়াল, বরং আরো যেন উজ্জীবিত হয়েছে। ফরাসি মিডফিল্ডারকে পাওয়ার জন্য স্প্যানিশ জায়ান্টরা কোমরবেঁধেও নামার প্রস্তুতি নিচ্ছে বলেই খবর।

এসব শুনে পগবা আগ্রহ বোধ করুন কিংবা না করুন, জিদানের কথা শুনে রিয়ালের প্রতি তার ভালোবাসা আবারো নতুন করে জেগে উঠতে বাধ্য! পগবার সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে জানিয়ে এক ফাঁকে স্বদেশি অনুজকে নিজের দলে খেলার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন রিয়াল কোচ।

‘আমি পগবাকে পছন্দ করি, আর এটা নতুন কিছু নয়। আমি তাকে ব্যক্তিগতভাবেই চিনি।’

‘সে অন্য সবার থেকে আলাদা। সে যেটা করতে পারে সেটা মাত্র কয়েকজনের পক্ষেই সম্ভব। কীভাবে আক্রমণ করতে হয় কিংবা প্রতিহত করতে হয় সেটাও সে জানে।’

‘পগবা সবসময়ই বলে ম্যানচেস্টারের পরেই তার বেশি আগ্রহ রিয়াল মাদ্রিদকে ঘিরে। আচ্ছা এই যদি হয়, ম্যানচেস্টারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলে তো সে রিয়ালে এলেই পারে!’

Tags: জিনেদিন জিদানপল পগবালিড স্পোর্টস
Previous Post

বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসব

Next Post

পলাশে বিরল প্রজাতির পাঁচটি গন্ধগোকুল উদ্ধার

Next Post
গন্ধগোকুল

পলাশে বিরল প্রজাতির পাঁচটি গন্ধগোকুল উদ্ধার

এসআই নিয়োগ: অবিবাহিত আর উচ্চবংশীয় শর্ত কেন অসাংবিধানিক নয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT