চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের চোখে বেনজেমা ‘সত্যিকারের খেলোয়াড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রোনালদো চলে গেছেন। রিয়াল হাঁটছে তাদের নিজের মতো করে। সেই পথচলায় তাদের অন্যতম ভরসার নাম ফরাসি স্ট্রাইকার বেনজেমা। এক সময়ের শিষ্যকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে ‘সত্যিকারের দলীয় খেলোয়াড়’ বলেছেন জিদান।

‘বেনজেমা দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সে যেভাবে আক্রমণ করতে চায় সেটি দারুণ। একজন সত্যিকারের টিম ম্যান,’ উয়েফার সঙ্গে আলাপকালে বলেন জিদান।

দলে বেনজেমার গুরুত্ব উল্লেখ করে জিদান বলেন, ‘সতীর্থদের সঙ্গে নিয়ে বল দখলের লড়াইয়ে সে দারুণ সাহায্য করে।’

জিদান শুধু বেনজেমাকে নিয়েই কথা বলেননি। প্রশংসায় ভাসিয়েছেন রামোস এবং রোনালদোকেও, ‘দুজনের প্রাণশক্তি অনেক। দলে তাদের প্রভাব রয়েছে। রামোস, রোনালদো সহজাত নেতা। মাঠে রোনালদোর উপস্থিতি সতীর্থদের অনুপ্রাণিত করে।’

জিদান মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন। ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ এবং দুইবার উয়েফা সুপার কাপ জিতেছেন।

এসবের মধ্যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয়কে বিশেষ কিছু বলছেন, ‘নানা কারণে চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ কিছু। প্রথমত কোচ হিসেবে এটি আমার প্রথম অর্জন। দ্বিতীয়ত এর প্রতীকী অর্থ রয়েছে। তৃতীয়ত রিয়ালে আমার ক্যারিয়ারে এটি অন্যরকম মাত্রা যোগ করেছে।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার

Next Post

সালমান শাহ’র মৃত্যু রহস্যে কতদূর গেল পিবিআই?

Next Post

সালমান শাহ’র মৃত্যু রহস্যে কতদূর গেল পিবিআই?

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT