চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 02, নভেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ
A A
জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচার মামলায় এসএম গোলাম কিবরিয়া (জিকে) শামীমসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে আদালত।

আজ সোমবার (২ নভেম্বর) মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে মামলার অপর আসামিদের আদালতে হাজির না করায় সময়ের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হচ্ছেন-দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে ২ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে আদালত মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত -১০ এ বদলি করেন।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

Tags: অর্থ পাচার মামলাজিকে শামীম
Previous Post

দেশের প্রথম পিএফও ডিভাইস ক্লোজার সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল

Next Post

রায়হান হত্যা: রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি

Next Post
রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহী হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান হত্যা: রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য বুলেটিনের জন্য নারী সংবাদ পাঠিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT