চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ খানের জন্মদিনে এফডিসিতে উৎসব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 30, জুলাই 2018
in বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন আজ (৩০ জুলাই)। এ উপলক্ষে যেনো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) উৎসবের আমেজ! শুধু তাই নয়, সোমবার সন্ধ্যায় এফডিসিতে নানা আয়োজনে জন্মদিন পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এ হাজির হয়ে এমনটা জানান।

অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-অনুষ্ঠানে জায়েদ খান একা নন, তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। সাফি আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের বেশীর ভাগ জুড়েই চিত্রনায়ক জায়েদ খান তার জন্মদিনের নানা আয়োজন নিয়ে কথা বলেন।

জন্মদিন পালন প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এফডিসিতে গরু জবাই দিয়েছি। সন্ধ্যায় চার-পাঁচ’শ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। শিল্পী, পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান সবাই উপস্থিত থাকবেন। তারা সবাই আমার ভালোবাসার কাছের মানুষ। তাদের নিয়েই জন্মদিন পালন করবো। এই দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সদস্য সাইমন সাদিককে। তারাই সবকিছুর আয়োজন করেছেন।’

এসময় নায়ক সাইমন বলেন, ‘সিনেমার মানুষদের নিয়ে এফডিসিতে ব্যাপক আয়োজন করা হয়েছে। গরু জবাই দেয়া হচ্ছে, বিশাল বড় কেক থাকছে, সংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবমিলিয়ে জায়েদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে এফডিসিতে আজ সারাদিন উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। তার উদ্যোগেই আমরা তার পাশে আছি। জায়েদ ভাই সিনেমার জন্য সবসময় কাজ করেন। তিনি অতি উৎসাহী মানুষ। শিল্পীদের ক্ষেত্রে এটা থাকার দরকার আছে।’

আজকের দিন উপলক্ষ্যে অনেকেই শুটিং বাতিল করেছেন জানিয়ে নায়ক জায়েদ খান আরও বলেন, ‘এবারে আমার জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করছি। শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর এবার বড় আয়োজন জন্মদিন করছি। আমার জন্মদিন উপলক্ষে অনেকে তাদের শুটিং বাতিল করেছে। সন্ধ্যায় সবাই আসবে। নাচবে, গাইবে। মজা করবে। এটাই আমার কাছে বড় পাওয়া।’

শৈশবের জন্মদিনের স্মৃতিচারণের প্রসঙ্গ টেনে জায়েদ খান বলেন, তখন জন্মদিন কাটতো অনেক সাদামাটাভাবে। কোনো দায়বদ্ধতা কাজ করতো না তখন। এখন অনেক সামাজিকতা ও দায়বন্ধতা কাজ করে। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে কেক কাটতাম রাতে, তারপর দিনের বেলা ঘুরে বেড়াতাম, সিনেমা দেখতাম। আমি মফঃস্বলের ছেলে। ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন টিএসসির ক্যাফেটোরিয়ায় বন্ধুরা আমাকে নিয়ে কেট কাটতো। এখন যতোই আয়োজন করি না কেন, আমি আমার শৈশবকে মিস করি।

এরপরেই জায়েদ খানকে লাইভে ফোন করে শুভেচ্ছা জানান মিশা সওদাগর। মিশা ফোনের ওপাশ থেকে বলেন, ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র নিয়ে তুমি যেভাবে এগিয়ে যাচ্ছো এরপরেও তোমার জন্য যদি কেউ হাত তুলে দোয়া না করে সেটা ভুল করবে। আমি আশা করি তুমি এভাবেই এগিয়ে যাবে। তোমার যেন কোনো প্রতিযোগী না থাকে। নীতিগতভাবে আমরা যে এক মৃত্যুর আগেও যেন আমরা এক থাকি।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: অনন্যা রুমাজায়েদ খানতারকা কথনমিশা সওদাগরলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

‘স্বজন হারানোর ব্যথা আমি বেশ উপলব্ধি করতে পারি’

Next Post

শিল্পকলায় বৃষ্টির পদাবলি

Next Post

শিল্পকলায় বৃষ্টির পদাবলি

ডা. মনীষা চক্রবর্ত্তী

অনিয়ম ও হামলার অভিযোগ করে মনীষা চক্রবর্ত্তীরও নির্বাচন বর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT