চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তর জ্বালা’ দিয়ে শাকিবের রেকর্ড ভাঙবেন মালেক আফসারী

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
6:54 অপরাহ্ন 02, নভেম্বর 2017
in বিনোদন
A A

বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও শেষ পর্যন্ত রিলিজ পায়নি জায়েদ খান ও পরীমণি অভিনীত আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। অবশেষে ছবিটি নিয়ে আসছেন প্রখ্যাত নির্মাতা মালেক আফসারী। আসছে ডিসেম্বরের ১৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে এবার তিনি বদ্ধ পরিকর। শুধু তাই না, এই ছবিটি দিয়ে অতীতে বাংলা সিনেমার সমস্ত রেকর্ড ভাঙবেন বলেও চ্যানেল আই অনলাইকে জানালেন আত্মবিশ্বাসী এই নির্মাতা।

গেল ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো মালেক আফসারী পরিচালিত আলোচিত সিনেমা ‘অন্তর জ্বালা’। ছবিটি নিয়ে সেসময় তিনি বেশ আশা প্রকাশও করেছিলেন। এরপরেও একাধিকবার ছবিটি মুক্তি বিষয়ে আলোচনায় আসে। কিন্তু এবার আসছে ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তি ফাইনাল হয়েছে বলে জানালেন মালেক আফসারি।

বেশ কয়েকবার কথা দিয়েও কেন ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি দেননি, চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নে মালেক আফসারী বলেন, আসলে একটা ভালো সময়ের অপেক্ষায় ছিলাম। শুধু খুঁজছিলাম এতো অসাধারণ একটা সিনেমা মুক্তি দিতে উপযুক্ত সময় কখন পাব। মাঝখানে ছবিটি মুক্তির কথা থাকলেও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গন্ডগোল থাকায় সাহস করিনি। তবে এবার আর মিস হবে না।

ছবি মুক্তি বিষয়ে মোটামুটি সব চূড়ান্ত করে ফেলেছেন জানিয়ে মালেক আফসারী আরো জানান, বুধবারেও সন্ধ্যার পর চিত্রনায়ক মান্নার অফিস ‘গীতাঞ্জলি’তে আমরা ‘অন্তর জ্বালা’ নিয়ে বসেছিলাম। সেখানে সবকিছু চূড়ান্ত হয়েছে। এই ছবিটি দুইশো’র কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে আমরা রেকর্ড করবো। এরআগে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের ছবি ‘রাজা বাবু’ সর্বোচ্চ সংখ্যক ১৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে রেকর্ড করেছিল। ধারনা করছি, এবার আমরা ‘অন্তর জ্বালা’ ছবিটি দিয়ে সেই রেকর্ড ভাঙবো।

‘অন্তর জ্বালা’ সিনেমাটি দেখতেও মানুষ হলগুলোতে ভীড় জমাবে দাবী করে নির্মাতা আশা প্রকাশ করে বলেন, এটা একেবারে মৌলিক একটি গল্প। সিনেমাটি আমার দেখা বাস্তব একটা কাহিনি নিয়ে তৈরী করছি। পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হচ্ছে ছবিটি। আমার এই সিনেমার গল্প সম্পূর্ণ মৌলিক। এতে নায়ক মান্নার এক পাগলা ভক্তকে দেখানো হয়েছে। ছবিতে জায়েদ খান ও পরীমণি ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

Tags: অন্তর জ্বালাজায়েদ খানমালেক আফসারিশাকিব খান
Previous Post

যৌন কেলেঙ্কারিতে গদিচ্যুত ব্রিটিশ মন্ত্রী

Next Post

রক্তসাগরে তাজউদ্দিনের মর্মভেদী আর্তনাদ, পিপাসা নিয়েই মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন, জেল হত্যা দিবসের স্মরণে বিশেষ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তসাগরে তাজউদ্দিনের মর্মভেদী আর্তনাদ, পিপাসা নিয়েই মৃত্যু

সিলেটের বিপিএল খেলার মাঠে ক্রিকেটাররা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে হবে রান-উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT