চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহিদ হাসান যখন ‘ম্যানেজ মকবুল’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 05, আগস্ট 2019
in বিনোদন
A A

মকবুলের সবই ভালো শুধু একটা জিনিস ছাড়া। তার শুধু বাগড়া দেওয়ার অভ্যাস। এলাকায় কোনও ইলেকশনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। সব নির্বাচনে প্রার্থী হিসেবে মকবুল আছে। এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়ে!

এভাবে সব নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেয়া মকবুলের স্বভাব এবং অনেকটা ব্যবসার মতো। এলাকার এমন কোনও নির্বাচন নেই যে নির্বাচনে মকবুল দাঁড়ায় না। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে।

ফলে বাগড়া দিলেও মকবুল তাকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। মূলত ম্যানেজ হওয়ার জন্যই সে বাগড়া বাঁধায়। প্রথমদিকে একটু গাই-গুঁই করে। নিজের দাম বাড়ায়। তারপর এক পর্যায়ে ম্যানেজ হয়ে যায়। বাগড়ার গুরুত্ব অনুযায়ি মকবুলকে খুশি করে দিলেই হাসি মুখে বসে পড়ে সে। মকবুলকে ম্যানেজ করে সবকিছু করতে হয় বলে এলাকায় তার নামই হয়ে যায় ‘ম্যানেজ মকবুল’।

মকবুলের ম্যানেজ ব্যবসা ভালোই চলছিলো। কিন্তু এক পর্যায়ে এসে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত হতো সেই মকবুল-ই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে। কিন্তু কেন…?

এরকম মজার গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। আরটিভির জন্য ৭ পর্বের এই নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

ম্যানেজ মকবুল নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এছাড়া আরও আছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখী সহ অনেকে।

একই নির্মাতা এবার চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘#মি টু’। যে বিষয়টি নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়েছিল হলিউড-বলিউড। যৌন নির্যাতন বিরোধী যে আন্দোলনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে ‘মিটু মুভমেন্ট’ নামে ছড়িয়ে গিয়েছিলে বিশ্বব্যাপী। দাপুটে নির্মাতা, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আঙুল তুলেছিলেন বহু অভিনেত্রী। যার আঁচ কিছুটা হলেও লেগেছিলো বাংলাদেশে। আর সেই মুভমেন্ট নিয়েই ঈদে চ্যানেল আইয়ে আসছে নাটক ‘#মি টু’।

Tags: অপর্ণা ঘোষআরফান আহমেদকাজী উজ্জ্বলজাহিদ হাসানপলাশ মাহবুবসাজ্জাদ সুমনসুখীহিমে হাফিজ
Previous Post

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিকে বিশ্ব কীভাবে গ্রহণ করেছিল?

Next Post

আবারও উত্তপ্ত কাশ্মীর, ১৪৪ ধারা জারি

Next Post

আবারও উত্তপ্ত কাশ্মীর, ১৪৪ ধারা জারি

ঈদে আশরাফ শিশিরের প্রথম টিভি ফিকশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT