চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌরাণিক যুগ থেকে পুনর্জন্ম নেয়া এক মায়ের গল্প ‘সূত্রধর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 16, মে 2021
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের কবি ও লেখক সুবর্ণের ছবি, পেছনে সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বইয়ের গুরুত্ব বোঝাতে মহান রুশ সাহিত্যিক লিও তলস্তয় বলেছিলেন, ‘জীবনে তিনটি জিনিসের খুব প্রয়োজন। বই, বই এবং বই!’ সেই প্রয়োজনীয় জিনিস হিসেবে ঈদ মৌসুমে হাজির ‘সূত্রধর’!

সূত্রধর, জাহিদ নেওয়াজ খানের নতুন উপন্যাসের নাম। সাধারণত বাংলা একাডেমি আয়োজিত ফেব্রুয়ারির বইমেলা কেন্দ্রীক নতুন বই প্রকাশের হিড়িক দেখা গেলেও ব্যতিক্রম ‘সূত্রধর’ এর প্রকাশকাল। কারণ এটি প্রকাশিত হয়েছে চলতি মাসেই।

অন্তত এমনটাই জানিয়েছে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান আবিষ্কার প্রকাশনী। তানভীর আশিকের তোলা আলোকচিত্র ব্যবহার করে ‘সূত্রধর’ এর প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বর্তমানে বইটি ২৫ শতাংশ ছাড়ে অনলাইনেও পাওয়া যাচ্ছে। এরজন্য পাঠককে বই অনলাইন বিডি এর ওয়েব সাইটে গিয়ে অর্ডার করতে হবে।

জাহিদ নেওয়াজ খানের ‘সূত্রধর’ উপন্যাস সম্পর্কে ধারণা দিতে ফ্ল্যাপে লেখা আছে যৎসামান্যই।

তার কিছুটা এরকম, ‘সূত্রধর’ এক পরাবাস্তব ভূখণ্ডের গল্প, যেখানে পায়ের নীচে মাটি নেই, মাথার উপরে আকাশটা প্রায় মাথা ছুঁয়ে থাকা কংক্রিটের জঞ্জাল, তাই মাথা উঁচু করা যায় না, সামনে-পেছনে-চারপাশে বাতাসহীন জলের বুদবুদ, সেই বুদবুদে দম হয়তো নেওয়া যায়, জীবনও হয় যাপিত; তারপরও কেউ কেউ বুঝতে পারেন এ ভূখণ্ড তারা আসলে ফেলে এসেছিলেন অনেক বছর আগে; একদিন শ্যামলে-সুন্দরে-সবুজে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু ঘোড়ায় চড়ে এবং শূন্যে ভাসা বহুমুখি সেতুগুলো পেরিয়ে ফেলে আসা ও বাতিল করে দেওয়া অতীত কীভাবে কীভাবে আবার প্রত্যাবর্তন ঘটিয়ে তাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে শরীরে-মনে-মগজে ঢুকে পড়েছে; তাই এখন বধির কিংবা নৈঃশব্দকাল, কেউ অস্ত্রোপচারে কেউ অস্ত্রোপচার ছাড়াই- পা-সকল উল্টোদিকে কিংবা পা-সব ঠিকই আছে, বরং চোখগুলো পেছনে অথবা স্বেচ্ছাঅন্ধত্ব; তারপরও হয়তো মা বলেই পাহাড়ের ওপাশে লুকিয়ে থাকা আলোর খোঁজ করেন রোজি রোজারিও, ‘সূত্রধর’ তাই শেষ পর্যন্ত এক ‘মা’ এর গল্প, পৌরাণিক যুগ থেকে পুনর্জন্ম নেওয়া এক মা।

জাহিদ নেওয়াজ খানের লেখা সবচেয়ে আলোচিত উপন্যাস ‘মূর্তিকারিগর’। রশিদ নামে এক প্রতিমাশিল্পীকে একাত্তরের এপ্রিল মাসে ময়মনসিংহ শহরে হত্যা করা হয়। তাকে ডাকা হয় ‘একাত্তরের যীশু’ নামে। তারই প্রচ্ছন্ন ছায়া আছে সেই উপন্যাসের মূল চরিত্র বাদলের মধ্যে। যদিও উপন্যাসটিকে লেখক জীবনভিত্তিক কিংবা ইতিহাসভিত্তিক বলতে নারাজ।

‘মূর্তিকারিগর’ প্রথমে ভোরের কাগজের ঈদ সংখ্যায় প্রকাশ হয়। তার কয়েক মাসের মধ্যেই বই হিসেবে প্রকাশ করে ‘আবিষ্কার’ প্রকাশনী।

মূর্তিকারিগর ছাড়াও এই লেখকের শ্রাদ্ধবাসর, ম্যাজিক মোবাইল, দ্য গ্রিন ম্যান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল, গণজাগরণে উন্মোচিত মুখোশ, সাংবাদিকতাবিষয়ক বই ‘মোবাইল যুগে সাংবাদিকতা’, শিশুতোষ নাটক সেলফিকাণ্ড উল্লেখযোগ্য।

 

‘সূত্রধর’
ধরন: উপন্যাস
লেখক: জাহিদ নেওয়াজ খান
প্রচ্ছদ: তানভীর আশিকের আলোকচিত্র ব্যবহারে নির্ঝর নৈঃশব্দ
প্রকাশক: আবিষ্কার প্রকাশনী
অনলাইন ডিস্ট্রিবিউটর: বই অনলাইন বিডি
পৃষ্ঠা: ৮৮
মূল্য: ২০০ টাকা

Tags: অনলাইনআবিষ্কার প্রকাশনীউপন্যাসগল্পজাহিদ নেওয়াজ খানমূর্তিকারিগরম্যাজিক মোবাইল
Previous Post

নতুন শনাক্ত ৩৬৩, মৃত্যু ২৫

Next Post

৬ দিনের যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

Next Post

৬ দিনের যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

অস্ফুট প্রেমের গল্পের দৃশ্য, নারী ও পুরুষের আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার টিভি পর্দায় জয়া-রুবেল অভিনীত 'অলাতচক্র'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT