চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারা-সালমাকে প্রস্তুত করেই আইপিএলে পাঠাবে বিসিবি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:26 অপরাহ্ন 07, অক্টোবর 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি নারী ক্রিকেটার, একজন তরুণ ও একজন প্রবীণ, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএল খেলে জাহানারা আলম বৈশ্বিক তারকা বনে গেছেন। গত আসরে ভালো করায় এবারও টাইগ্রেস পেসারের ডাক এসেছে। সঙ্গে যোগ হবেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। মরুর দেশে যাওয়ার আগে তারা পাবেন বিসিবির স্থানীয় কোচের অধীনে অনুশীলনের সুযোগ।

মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর থেকেই কোচহীন বাংলাদেশ নারী দল। করোনা প্রকোপে মাঝের সময়টায় কোনোরকম খেলা ছিল না। সেভাবে কোচের প্রয়োজনও পড়েনি।

তবে জুলাই থেকে অনুশীলন শুরুর পর কোচের প্রয়োজনীয়তা দেখা দিলেও নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় একা একাই স্কিলের কাজ করে গেছেন জাহানারা-সালমারা। এখনো তারা নিজেরাই চালিয়ে নিচ্ছেন মাঠের কাজ। মন্দের ভালো হিসেবে শিগগিরই তাদের সঙ্গে যোগ হবেন স্থানীয় একজন কোচ।

বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জাহানারা-সালমা যেন নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারে, যেহেতু তাদের সামনে বড় একটি মঞ্চে খেলার সুযোগ অপেক্ষা করছে। সেজন্য বিসিবির একজন কোচ কিছুদিন কাজ করবেন মেয়েদের নিয়ে। অনুশীলন শুরুর আগেই তার নাম অফিসিয়ালি জানতে পারবেন। আগামী সপ্তাহ থেকে শুরু হবে অনুশীলন।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন সেশন, কোচের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দল থেকে দুই বাংলাদেশি এবার প্রতিনিধিত্ব করবেন উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে। যদিও মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত তিন দলের আসরটি। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। জাহানারা ও সালমা রওনা হবেন ২১ অক্টোবর। তার আগে কিছুদিন কোচের অধীনে অনুশীলন করে বড় মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন তারা।

কোরবানির ঈদের পর থেকেই খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন সালমা। টাইগ্রেস অলরাউন্ডার ঢাকায় আসবেন আগামী ১১ অক্টোবর। মিরপুরে অনুশীলন করে যাওয়ায় জাহানারার সঙ্গে যোগ দেবেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি আসরে যেন দুই টাইগ্রেস ভালো করতে পারেন সেজন্য বিশেষ ট্রেনিংয়ের পরিকল্পনা করছে বিসিবি। ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুলতানা ইয়াসমিন বৈশাখী। তিনি অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে থাকলেও সংকটকালীন সময়ে বিসিবি ও বিসিবির মেডিকেল বিভাগের গাইডলাইন বাস্তবায়নে সহায়তা করছেন এই ট্রেনার হিসেবে নাম লেখানো সাবেক উইকেটরক্ষব-ব্যাটার।

ঢাকায় থাকা জাতীয় দলের ছয় ক্রিকেটার অনুশীলন করছেন মিরপুরে। বুধবারও একাডেমি মাঠে ব্যাটিং-বোলিং করেছেন তারা। জাতীয় দল ও এইচপি দলের কার্যক্রমের মাঝের ফাঁকা সময়টায় রাখা হচ্ছে জাহানারা-লতা-সুপ্তা-শামিমা-নাহিদা-রাবেয়াদের জন্য।

Tags: মেয়েদের আইপিএললিড স্পোর্টসসালমা-জাহানারা
Previous Post

এইচএসসি পরীক্ষা না হওয়ার সিদ্ধান্ত যৌক্তিক

Next Post

আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণ: কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ আটক ৪

Next Post
নির্মল যুবকের ছবি, আশুলিয়ায় কিশোরী গণধর্ষণ ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণ: কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ আটক ৪

বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT