চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার রেকর্ডের পর দাপুটে ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 28, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের সাফল্যে আত্মবিশ্বাস কতটা বেড়েছে সেটার দেখা মিলল আয়ারল্যান্ডে। ডাবলিনে কঠিন কন্ডিশনের জুজু কাটিয়ে শেষ বলে ১ রানের সমীকরণ মিলিয়ে জিতেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি জিতে নিয়েছে ৪ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৩৪/৮, বাংলাদেশ ১৩৫/৬

১৩৪ রান তাড়া করতে নামা বাংলাদেশের শেষ ২ বলে দরকার ছিল ১ রান। ম্যাচের শেষ ওভারের পঞ্চম বলে সানজিদা ইসলাম ক্যাচ তুলে দিলে ১ বলে ১ রানের নাটকীয়তা আসে। হতাশ করেননি ফাহিমা। বল ঠেলে দিয়েই প্রান্ত বদল করে মাতেন জয়ের উদযাপনে।

প্রথমে জাহানারা আলমের রেকর্ড ৫ উইকেট শিকার, পরে ব্যাটিংয়ে নিগার সুলতানার ৪৬ রানের দারুণ ইনিংস আর শেষে ফাহিমা খাতুনের ১৮ বলে ২৬ রানের প্রত্যায়ী ঝড়ে জয় নিশ্চিত হয় বাংলাদশের। নিগার ৬ চার আর ফাহিমা হাঁকান ৩টি চার।

এই নিয়ে টানা ছয় টি-টুয়েন্টি ম্যাচ জিতল টিম টাইগ্রেস। চলতি মাসেই কুয়ালালামপুরে এশিয়া কাপে শিরোপা জেতার পথে টানা ৫ ম্যাচ জেতে সালমা খাতুনের দল।

টস জিতে ফিল্ডিংয়ে নামা সালমাবাহিনী আইরিশ মেয়েদের ১৩৪ রানে আটকে রাখতে সক্ষম হয় জাহানারার দুর্দান্ত বোলিংয়ে। এ পেসার ৫ উইকেট নেন ২৮ রানে। যেকোনো ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এটিই সেরা বোলিং, দেশি রেকর্ড।

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৪ উইকেট নিয়েছিলেন ২০ রানে।

Tags: বাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

‘ভদ্র’ খেলে দ্বিতীয় রাউন্ডে এশিয়ার সবেধন জাপান

Next Post

আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ: যা জানা দরকার

Next Post

আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ: যা জানা দরকার

মায়ের জন্য অবসরে ২৩ বছরের ‘ইরানি মেসি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT