চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
6:22 অপরাহ্ন 14, এপ্রিল 2017
in শিক্ষা
A A

মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়ার পর এবারই বিশ্ব ঐতিহ্যের প্রথম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এর অংশ হিসাবে সারা দেশের ন্যায় শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে টিএসসি থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহীদ মিনার, নতুন কলা ভবন, ট্রান্সপোর্ট চত্বর হয়ে পুরাতন কলা ভবনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, অফিস, মহিলা ক্লাব, জাবি স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, নববর্ষে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবো। এসময়টাতে আমরা চাই আমাদের মধ্যে যেনো সাম্প্রদায়িক বিবেধ কমে যাক। আমাদের মধ্যে যেকোন ধরণের অসমতার বোধ কমে যায়। আমরা যেনো সেই চর্চাই করতে পারি। আমাদের সকলের জন্যই পরস্পরের প্রতি পরস্পরের শুভকামনা একান্ত প্রয়োজন।

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ প্রতিপাদ্যে এ শোভাযাত্রা থেকে এবার অকল্যাণ ও অশুভ শক্তির বিরদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি ছিল। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্যকে। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরা পরেছেন লাল, সাদা শাড়ি। হাত ভর্তি কাচের চুড়ি। চুলে বেলি ফুল। শিশুরাও সেজেছে লাল, সাদার সাজে। পুরুষদের সাজও তাই। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশানুযায়ী এ বছর প্রথমবারের মতো দেশের প্রায় ৩০ হাজার সরকারি-বেসরকারি স্কুল-কলেজ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

এ ছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় শহর, জেলা শহর ও সকল উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।

ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে প্রতিটি জেলা ও উপজেলায় পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

এর আগে সকাল  ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে রূপসী বাংলা, শাহবাগ, টিএসসি হয়ে শোভাযাত্রাটি পুনরায় চারুবলা অনুষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের লাখো মানুষ।

Tags: প্রথম মঙ্গল শোভাযাত্রামঙ্গল শোভাযাত্রা ১৪২৪
Previous Post

অবশেষে বিবাহবিচ্ছেদ

Next Post

‘মেসির শাস্তি কমবে’

Next Post
ক্লদিও তাপিয়া

‘মেসির শাস্তি কমবে’

নিরাপত্তার বেষ্টনীতে স্বতঃস্ফূর্ত বর্ষবরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT