চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগরে জমজমাট শাড়ীর হাট

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
11:23 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2017
in লাইফস্টাইল
A A
জামজমাট শাড়ীর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদিন সকাল থেকেই বিশ্বিবিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে বিভিন্ন ধরণের শাড়ী, মেয়েদের শার্ট, প্যান্ট, ট্রাউজার, ওড়না, ফতুয়া, বিছানার চাদর, বালিশের কভার, পর্দা ইত্যাদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে হাজির হন দোকানীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা, জমজমাট হয়ে ওঠে হাট। বাইরের তুলনায় দামে খুব সস্তা হওয়ায় ক্রেতাদের আলাদা আগ্রহ থাকে সবসময়ই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংলগ্ন পিঠা চত্বরের পাশেই স্বল্প পরিসরে গড়ে উঠেছে এ শাড়ির হাট। তবে অন্যান্য হাটে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া গেলেও এ হাটে শাড়ী ও নারীদের পোশাক ছাড়া অন্য কোনো কাপড় কিংবা পণ্য মিলবে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এ হাট। বিকালে আসলে হাটের পাশেই পিঠা চত্বরে বাহারি রকমের পিঠা পাওয়া যাবে। পিঠা চত্বর কিন্তু ক্যাম্পাসের একটি জমজমাট ও আড্ডাপ্রিয় জায়গা।

জানা যায়, প্রায় এক দশক আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রীদের কথা বিবেচনা করে বেগম খালেদা জিয়া হলের সামনে গড়ে ওঠে এসব কাপড়ের দোকান। ফলে ছাত্রীদের কাছে এখানকার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এর সুনাম আশপাশের এলাকা সহ রাজধানীতেও ছড়িয়ে পড়ে। সময়ের পরিক্রমায় পোশাকের বৈচিত্রের পাশাপাশি বেড়েছে দোকানের সংখ্যা। ছাত্রীদের হলের নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তীতে হাটটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পাশে স্থানান্তন করা হয়। বর্তমানে এখানে প্রায় ১৮টি ভ্যান দোকান রয়েছে। প্রতিদিন বিকেল বেলা এবং শুক্রবার ও শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে জমজমাট হয়ে ওঠে এ বাজার। বাইরের তুলনায় এখানে সস্তা হওয়ায় সবার আগ্রহও বেশি থাকে ফলে বিক্রিও ভালো হয় বলে জানান ব্যবসায়ীরা।

দুই বছর যাবৎ এখানে শাড়ীর ব্যবসা করছেন শরীফুল ইসলাম। কম দাম এবং পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই সীমিত লাভে এখানে কাপড় বিক্রি করা হয়। এতে প্রচুর সাড়া পাওয়া যায়। অন্যদিকে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন থাকায় প্রচুর দর্শনার্থী ক্যাম্পাসে ঘুরতে আসায় অন্যান্য দিনের তুলনায় বেচা-কেনা অনেক ভালো হয়। তবে প্রশাসনের অসহযোগিতা এবং কিছুদিন আগে স্থান পরিবর্তনের কারণে আগের তুলনায় বিক্রি কিছুটা কমেছে বলে জানান তিনি।

এখানকার শাড়ীর ব্যাপক চাহিদা রয়েছে। এখানে পাঁচ’শ থেকে শুরু করে তিন হাজারের মধ্যে বিভিন দামের শাড়ী পাওয়া যায়। শাড়ীর মধ্যে রয়েছে টাঙ্গাইলের হাফসিল্ক ৬৫০ টাকা, তশরসিল্ক ৭০০ টাকা এবং সুুতি ৫০০ থেকে ৮০০ টাকার। বিক্রেতারা জানান, অধিকাংশ শাড়ী টাঙ্গাইল ও মানিকগঞ্জের তাঁত থেকে সরাসরি অর্ডারে আনা হয়। এমনকি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডারেও শাড়ি সরবরাহ করা হয় এবং প্রচুর অর্ডারও পান বলে জানান এখানকার ব্যবসায়ীরা। এছাড়া ওড়না ১০০ থেকে ১৫০ টাকা, ট্রাউজার ১০০ টাকা, প্যান্ট ২০০ টাকা, শার্ট ১২০ থেকে ১৫০ টাকা, বিছানার চাদর এবং পর্দা কেজি প্রতি ৩৫০ টাকা, সোয়েটার ১৮০ থেকে ২০০ টাকায় পাওয়া যায়।জামদানি শাড়ির হাটে রঙিন শাড়ির বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতু সাহা বলেন, ‘ভাইভার জন্য শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পোশাক প্রায় সময় এখান থেকে কেনাকাটা করে থাকি। অনেক কম দামে এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায়। এতে ক্যাম্পাসের বাইরে গিয়ে কেনাকাটার ঝামেলা কম পোহাতে হয়।’

রাজধানীর মোহাম্মদপুর থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা নুসরাত উর্মি শাড়ি দেখতে দেখতে বললেন, ‘প্রায় সময়ই ক্যাম্পাসে ঘুরতে আসলে এখান থেকে টুকটাক কেনাকাটা করা হয়। আর এত সস্তায় এরকম ভালো শাড়ি ঢাকায় পাওয়া যায় না বলে শাড়িই এখান থেকে সবচেয়ে বেশি কেনা হয়। এছাড়া পছন্দ মতো অর্ডার দিয়েও বেশকয়েকবার শাড়ি নিয়েছেন বলেও জানান তিনি।

ছবি: সাবরিনা আলম রিয়া এবং মাহমুদল হক সোহাগ

Tags: শাড়ী
Previous Post

জন্মদিনের অনুষ্ঠানে ভুল করে এসিড খেয়ে ২ শিশুর মৃত্যু

Next Post

জাফর-ফাহিমরা হারিয়ে যাবে না, যদি..

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাফর-ফাহিমরা হারিয়ে যাবে না, যদি..

চীন ও রাশিয়ার প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে চীন-রাশিয়ার অমানবিক অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT