চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাসদের বিরুদ্ধে বিষোদগার ১৪ দলের ঐক্য নষ্টের ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

ফার�?ক হোসেন by ফার�?ক হোসেন
2:46 পূর্বাহ্ন 26, আগস্ট 2015
in রাজনীতি
A A

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, হঠাৎ করে জাসদের বিরুদ্ধে বিষোদগার ১৪ দলের ঐক্য নষ্টের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে লাভবান হবে বিএনপি-জামায়াতসহ জঙ্গি গোষ্ঠী। তিনি বলেন, ইতিহাসই সাক্ষ্য দেবে মুক্তিযুদ্ধের পর জাসদের ভূমিকা কি ছিলো।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাসদের ভূমিকা নিয়ে গত কয়েক দিনে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ৭৫ পরবর্তী সময়ে মুশতাক সরকারের রোষানলে পড়েছিলো জাসদ।

তিনি জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাসদের কি ভুমিকা ছিল তা পত্র-পত্রিকায় ঐ সময়ই প্রকাশিত হয়েছে। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর মুশতাক সরকারের বিরোধীতা করে প্রচারপত্র বিলি করেছিল জাসদ। একারণে মুশতাক সরকারের রোষানলে পড়ে দলটি। ঐ সময়ে জাসদের ৭০ এর বেশী নেতাকর্মী নিহত হয়। কারাগারে যায় অনেকে। তাই আজ যারা জাসদকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে তা ভিত্তিহীন।

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য নষ্ট করার জন্য ই এমন টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা ঠেকিয়ে দিতেই হয়তো অনেকে জাসদের সমালোচনা করছেন বলে মনে করছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “যে মূহুর্তে জঙ্গিবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধ চলছে। সেই মুহুর্তে এধরনের অভিযোগ ষড়যন্ত্রমূলক। আর এতে করে লাভবান হবে জঙ্গি আগুন সন্ত্রাসী বিএনপি জামাত।” তিনি বলেন, শেখ হাসিনার সরকারের এই ঐক্য কেউ নষ্ট করতে পারবে না।

জাসদ সভাপতি বলেন, ৭৫ পরবর্তী সময়ে জাতীয় চার নেতার পরিবার ছাড়া আওয়ামী লীগের অনেকেই মুশতাক সরকারের আনুকূল্য চেয়েছেন। কখনোই তা করেনি জাতীয় সমাজতান্ত্রিক দল।

Tags: জাসদতথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
Previous Post

জবানবন্দির জন্য ৩ ঘণ্টা সময় পেলেন তিন আইনজীবীকে

Next Post

সরকারের বিরুদ্ধে দল গোছাতে বাধা দেয়ার অভিযোগ বিএনপির

Next Post

সরকারের বিরুদ্ধে দল গোছাতে বাধা দেয়ার অভিযোগ বিএনপির

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT