চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল রুপি তৈরি: লিয়াকতের গুরু ছগিরকে খুঁজছে র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 28, ডিসেম্বর 2017
in অপরাধ
A A
জাল মুদ্রা তৈরির হোতা লিয়াকত আলী (ডানে), ও জাহাঙ্গীর আলম (বামে)

জাল মুদ্রা তৈরির হোতা লিয়াকত আলী (ডানে), ও জাহাঙ্গীর আলম (বামে)

জাল মুদ্রা তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত লিয়াকতকে গ্রেপ্তার করলেও তার গুরু ছগিরের এখনো দেখা পায়নি র‌্যাব। কর্মকর্তারা জানিয়েছেন, ছগিরকে খুঁজছেন তারা, তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

‘দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশি বিদেশি জাল মুদ্রা তৈরি ও জাল মুদ্রা বাজারজাতকরণের সঙ্গে জড়িত আসামি লিয়াকত, মূলত রাজধানীর মিরপুর এলাকায় তার গুরু ছগির মাস্টারের কাছ থেকেই জাল মুদ্রা তৈরির দীক্ষা নেয় লিয়াকত।’

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

লিয়াকতের গুরু ছগির সম্পর্কে এমরানুল হাসান বলেন, রাজধানীর মিরপুর এলাকায় তার গুরু ছগির মাস্টারের কাছ থেকেই জাল মুদ্রা তৈরির দীক্ষা নেয় লিয়াকত। ছগির মাস্টার ১৯৯৬ সালে শেয়ার বাজার ধসের পর আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জাল মুদ্রা তৈরিতে ব্যবহৃত হরেক সরঞ্জাম

‘শেয়ারবাজার ধসের পর জাল মুদ্রা তৈরির সিন্ডিকেট গড়ে তুলেন তিনি। ছগির মাস্টারের সহযোগী হিসেবে লিয়াকত এই চক্রের সঙ্গে কাজ শুরু করেন। গত দশ বছর ধরে কেরানীগঞ্জে নিজের ভাড়া বাসাতেই জাল মুদ্রা তৈরি শুরু করেন লিয়াকত। সে নিজেই গড়ে তুলে অন্য একটি সিন্ডিকেট’ বলেন র‌্যাব-৩ এর অধিনায়ক।

লিয়াকতের গুরু ছগিরকে গ্রেপ্তারের বিষয়ে এমরানুল হাসান বলেন, ছগিরের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য নেই। লিয়াকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার দেয়া তথ্যমতে আমরা ছগিরের সন্ধান শুরু করেছি। ছগিরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে।

জাল মুদ্রাতে নিরাপত্তা সুতা বসানোর ইলেক্ট্রিক মেশিন

বুধবার দিনগত রাত তিনটায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় জাল মুদ্রার বিপুল পরিমাণ সরঞ্জামসসহ জাল মুদ্রা তৈরির মূল হোতা লিয়াকত আলীকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। পরে লিয়াকতের দেওয়া তথ্যে খিলগাঁও থেকে তার অন্যতম সহযোগী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় আসামীদের কাছ থেকে ভারতীয় জাল ১০ লাখ রূপী, জাল রূপী তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ভারতীয় মুদ্রায় ব্যবহৃত ছয়টি স্কীন ডাইস, দুটি ডাইস প্লেট, দুটি স্ক্যানার কাম প্রিন্টার, ৪টি প্রিন্টার, ৭টি জাল রূপী তৈরীর নিরাপত্তা সুতা, ৪টি জাল রূপী কাটার মেশিন, ৭টি বক্স কাটার ব্লেড, রূপী ছাপানোর ৫টি স্কীন রাবার, ১২০টি বিদেশী উন্নত মানের কালিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

Tags: জাল টাকাজাল মুদ্রাজাল রুপি
Previous Post

পাঁচ বছর বয়সী ভাগ্নের ক্লিকে মামা-মামি!

Next Post

প্রথম সপ্তাহে ত্রিশটির বেশী প্রেক্ষাগৃহে ‘গহীন বালুচর’ চাইনি: সৌদ

Next Post
‘গহীন বালুচর’ ছবির পরিচালক বদরুল আনাম সৌদসহ (বসা বাম থেকে ) জীতু আহসান, রাইসুল আসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা। (দাড়ানো বাম থেকে) নাজিয়া বাশার, রুনা খান, রাসেল, নীলা, তানভীর ও মুন

প্রথম সপ্তাহে ত্রিশটির বেশী প্রেক্ষাগৃহে ‘গহীন বালুচর’ চাইনি: সৌদ

দেশি কোচ থাকতে কেন বিদেশি কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT