চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল ভোটের অভিযোগে প্রিসাইডিং অফিসার আটক

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:17 অপরাহ্ন 31, জানুয়ারি 2017
in জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A

টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপ-নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার ঘটনায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এ কারণে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঝামেলা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ।

আটক প্রিসাইডিং অফিসারের নাম মাধব চন্দ্র দাস। তিনি বল্লববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, সকাল থেকে বল্লববাড়ী সরকারী প্রাথমিক বিদ্রালয় কেন্দ্রে ওই প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় জাল ভোট দিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে পুলিশ ওই কর্মকর্তাকে আটক করে। এসময় তার টেবিলের ড্রয়ারে থাকা সিলযুক্ত ৬২৫টি ব্যালট পেপার উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মাহবুব আলম জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে দেড় হাজার পুলিশ সদস্যসহ র‌্যাব ও বিজিবি কাজ করছে। ওই প্রিজাইডিং অফিসারকে আটকের পর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ হাছান ইমান খাঁন, টেলিভিশন প্রতীকে বিএনএফের আতাউর রহমান খান এবং আম প্রতীকে এনপিপির ইমরুল কায়েস।

তাজুল ইসলাম আরো জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫ জন।

হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এ আসনটি শূন্য হয়।

Previous Post

ভেড়া পালনে আর্থিক উন্নতি

Next Post

বইমেলা এলে এখনও বুকের মধ্যে উড়তে থাকে রঙিন প্রজাপতি

Next Post

বইমেলা এলে এখনও বুকের মধ্যে উড়তে থাকে রঙিন প্রজাপতি

গ্রামীণ অবকাঠামো নির্মাণে বিস্তারিত তথ্যের বোর্ড রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT