চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালনোট তৈরির কারখানার অর্থদাতা একাধিক মামলার আসামি শাহিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 14, আগস্ট 2020
in - সেমি লিড, অপরাধ
A A
জালনোট তৈরির কারখানার অর্থদাতা একাধিক মামলার আসামি শাহিনের গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পুরান পল্টনের একটি ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া নিয়ে জালনোট তৈরির কারখানা গড়ে তুলে একটি চক্র। এই কারখানার অর্থদাতা একাধিক মামলার আসামি শাহিন।

এছাড়াও অন্যান্য সদস্যরা কেউ প্রিন্টম্যান, কেউ আবার জালনোটের বিশেষ কাগজ প্রস্তুত করতো।

রাজধানীর পল্টনের একটি ভবনে অভিযান চালিয়ে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি সহ একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।

আটক সদস্যদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী সদস্য রয়েছে। আটক আসামিরা হলো- কারখানার অর্থদাতা শাহিন, হান্নান, কাওসার, আরিফ, ইব্রাহিম ও নারী সদস্য খুশি।

শুক্রবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত রাজধানীর পুরান পল্টনে বিএনপির পার্টি অফিসের দক্ষিণ পাশের একটি ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলা থেকে প্রায় ৫/৬ কোটি জালনোট তৈরির মতো মালামাল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এই সঙ্গে তৈরিকৃত ৫৭ লাখ টাকা মূল্যের জালনোট জব্দ করা হয়।’

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘পুরানা পল্টনের ওই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা ভাড়া নিয়ে চক্রের সদস্যরা জালনোট তৈরির কারখানা গড়ে তোলে। এই চক্রটি ঈদের পর থেকে এই কারবার শুরু করে আসছিল।’

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ‘জালনোট তৈরির এই কারখানার অর্থদাতা ছিলো আটক শাহিন। সে একাধিক মামলার আসামি। আটক হান্নান প্রিন্টম্যান হিসেবে কাজ করতো। এছাড়াও জালনোটের বিশেষ কাগজ প্রস্তুতকারক ছিলো কাওসার। পুরো কারখানার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনে ছিল আরিফ। ছাপা জালনোট বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার দায়িত্বে ছিল ইব্রাহিম এবং নারী সদস্য খুশি।’

তিনি বলেন, ‘আটক অপর আসামিরাও এর আগে একই অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। আটক আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

Tags: গোয়েন্দা পুলিশ
Previous Post

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী শনিবার

Next Post

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস

একটি পরিবারের চারজন সদস্যের ছবি, সবাই মোবাইল ফোনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়ার পর একেকটা দিন ছিল মৃত্যুর সমান (শেষপর্ব)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT