চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান ফুটবলাররা দান করে দিচ্ছেন বেতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 19, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

জার্মানিতে হাজারো মানুষ কোয়ারেন্টাইনে। থমকে গেছে অর্থনীতি। করোনাভাইরাসে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে কারও জানা নেই। বেকার অবস্থায় কাটানো স্বল্প আয়ের মানুষজন কীভাবে দিন পার করবেন সেই চিন্তা করে নিজেদের বেতনের একটা উল্লেখযোগ্য অংশ দান করে দিচ্ছেন জার্মানির ক্লাব ফুটবলাররা। তহবিল গঠনে এগিয়ে এসেছে বরুশিয়া ডর্টমুন্ড, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মতো ক্লাবগুলো।

আপাতত ২ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে জার্মানির শীর্ষ দুই বিভাগের খেলা। না খেলেই বেতন পাচ্ছেন ফুটলাররা। কিন্তু দিন আনি দিন খাই করে চলছে যাদের তারা কীভাবে চলবেন? বিষয়টা ভাবিয়ে তুলেছে ফুটবলারদের। তাই এমন উদ্যোগ।

জার্মান ক্লাবগুলোর মধ্য সবার আগে এগিয়ে এসেছে ডর্টমুন্ড। নিজেদের বেতনের একটা অংশ দান করার ইচ্ছাকে সমর্থন দিয়েছেন কোচ মার্কো রোজ ও ক্লাবের পরিচালকরা।

এখন একই ইচ্ছা আছে মনশেনগ্লাডবাখের খেলোয়াড়দেরও। এই কাজে তারা সাধুবাদ পাচ্ছেন ক্লাব পরিচালক স্টেফান শেইফারের থেকে, ‘খেলোয়াড়রা জানে বিশ্বজুড়ে কি হচ্ছে। এটা তাদের কর্তব্য। বিষয়টা তাদের জানানো হয়েছে এবং এ নিয়ে ভাবনা-চিন্তা চলছে।’

‘যদি ক্লাব ও তার কর্মীদের উপকার হয়, তবে তারা তাদের বেতনের একটা অংশ দান করতে রাজী আছে।’

জার্মানিতে ফুটবল শিল্পে প্রায় ৫৬ হাজার কর্মী জড়িত। খেলোয়াড়দের বেতনের অংশ এই বেকার কর্মীদের বিতরণ করা হতে পারে।

এরইমধ্যে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বুধবার ২৫ লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছেন জার্মানির জাতীয় দলের ফুটবলাররা। ১০ লাখ ইউরো তহবিল গঠনে কাজে নেমে পড়েছেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

Tags: করোনা ভাইরাসজার্মান ফুটবললিড স্পোর্টস
Previous Post

বন্ধ হচ্ছে রাজধানীর সব মাল্টিপ্লেক্স

Next Post

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ড. আশরাফ সিদ্দিকী

Next Post

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ড. আশরাফ সিদ্দিকী

পুরনো ছবি: নাটকের শুটিং

মহামারি করোনা: ২২ মার্চ থেকে টেলিভিশন মাধ্যমে সব শুটিং বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT