চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানি-ইংল্যান্ডের উৎসবের রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 27, মার্চ 2017
in স্পোর্টস
A A

আজারবাইজানকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানদের রাতে সহজ জয় পেয়েছে আরেক ইউরোপ জায়ান্ট ইংল্যান্ড। পুঁচকে লিথুনিয়ার বিপক্ষে ইংলিশদের জয়টি ২-০ গোলের।

রোববার রাতে প্রায় নতুন দল নিয়ে আজারবাইজানের বিপক্ষে খেলতে নামে জোয়াকিম লো শিষ্যরা। গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচের সাত জন ছিলেন না এই দলে। কিন্তু সেই পরিবর্তনগুলো নিয়ে একেবারেই ভাবতে হয়নি কোচ লো’কে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন ২০১৫ সালের পর দলে ফেরা আন্দ্রে শুরলে। অবশ্য দ্রুতই স্বাগতিকরা সমতায় ফেরে। ৩১ মিনিটে নাজারোভের গোলে।

সেই রেশ কাটতে না কাটতেই ৩৬ মিনিটে টমাস মুলারের গোলে আবারও পিছিয়ে পড়ে আজারবাইজান। পরে ৪৫ মিনিটে মারিও গোমেজ এবং ৮১ মিনিটে আন্দ্রে শুরলের দ্বিতীয় গোলে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

সহজ এই জয়ে সি গ্রুপের শীর্ষে আছে জার্মানরা। গ্রুপ পর্বে শতকরা জয়ের রেকর্ড বর্তমান চ্যাম্পিয়নদের। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিকের চেয়ে  তারা এগিয়ে আছে সাত পয়েন্টের বিশাল ব্যবধানে। একই রাতে বড় জয় পেয়েছে চেকরাও। স্যান মারিনোর বিপক্ষে তাদের জয়টি ৬-০ গোলের।

জার্মানদের জয়ের রাতে হাসি ছিল ইংলিশ শিবিরেও। নিজেদের মাঠ ওয়েম্বলিতে  জার্মেইন ডিফো ও জেমি ভার্ডির গোলে লিথুনিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় তাদের।

এই জয়ে গ্রুপ এফ’তে শীর্ষে থাকলো ইংল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা স্লোভেনিয়া তাদের থেকে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।

Tags: ইংল্যান্ডজার্মানি
Previous Post

জঙ্গিরা আতিয়ার মহলজুড়ে বিস্ফোরক পেতে রেখেছে: সেনাবহিনী

Next Post

নির্বাচনের আগেই প্রাদেশিক ভোটে এগিয়ে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল

Next Post
angela-morkel

নির্বাচনের আগেই প্রাদেশিক ভোটে এগিয়ে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল

রাশিয়ায় প্রধান বিরোধী দলীয় নেতা গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT