চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন মেলেনি সাবেক ডিআইজি প্রিজন্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 13, মে 2020
in - সেমি লিড, আদালত
A A
সাবেক ডিআইজি প্রিজন্সের ছবি, বাংলাদেশ পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্চুয়াল হাইকোর্টে কারা অধিদপ্তরের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বজলুর রশীদের জামিন মেলেনি।

বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি নিয়ে বজলুর রশীদকে জামিন দেননি।

ভিডিও কনাফারেন্সে যুক্ত হয়ে বজলুর রশীদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেসবাউল ইসলাম আসিফ।

সেসময় দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন আইনজীবী খুরসিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

আজকের আদেশের বিষয়ে দুদকের আইনজীবী খুরসিদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদালত জামিন আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি নিয়ে বজলুর রশীদকে জামিন দেননি।’

দুর্নীতি দমন কমিশনের তলবে গত বছরের ২০ অক্টোবর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হয় কারা কর্মকর্তা বজলুর। এরপর জিজ্ঞাসাবাদ শেষে অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগে দুদক আইনের ২৭ (১) ধারায় করা মামলায় বজলুরকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলার এজাহারে বলা হয়: ‘ঢাকার সিদ্বেশ্বরী রোডে রূপায়ন হাউজিংয়ের স্বপ্ন নিলয় প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন বজলুর রশীদ। এর দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি ৮ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি।’

এরপর গত বছরের ২০ অক্টোবর ঢাকা মহানগর জজ আদালতে নেওয়া হয় বজলুরকে। তখন আদালতে বজলুরের জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে কারা কর্মকর্তা বজলুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে গত বছরের ২১ অক্টোবর বজলুর রশীদকে তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জামিন আবেদন করলে আদালত বজলুর রশীদের জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন বজলুর রশীদ। এরপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বজলুর রশীদের জামিন প্রশ্নে রুল জারি করেন। এরপর সে রুলের শুনানি শেষে গত ২৯ জানুয়ারি হাইকোর্ট বজলুর রশীদের জামিন আবেদন খারিজ করে রায় দেন। আদালত তার রায়ে এই মামলার তদন্ত কর্মকর্তাকে ৬ মাসের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করতে নির্দেশ দেন।

এছাড়া রায় ঘোষণার সময় আদালত বলেন: ‘বজলুর রশীদের কারাবাসের মেয়াদ বেশি দিন হয়নি। তাই এত তাড়াতাড়ি তাকে জামিন দেওয়া হলে আদালত সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ মনভাব তৈরি হতে পারে। এছাড়া এখন তাকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত কাজ বাধাগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।’

Tags: বজলুর রশীদভার্চুয়াল হাইকোর্ট
Previous Post

সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটস’র

Next Post

ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত, বন্ধ থাকছে গণপরিবহন

Next Post

ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত, বন্ধ থাকছে গণপরিবহন

মুসল্লি ইতিকাফের জন্য প্রার্থনা করছেন, মসজিদে নামাজের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিকাফের নীতিমালা এবং ফজিলত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT