চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামার মাপ দিতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
Local hospital building in Bangladesh with signage in Bengali script. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী দর্জির কাছে জামার মাপ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় বুধবার সকালে শিশুটির মা বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, রাজগঞ্জ ইউনিয়নের তেতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীটি জামার মাপ দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে কালিরহাট বাজারে আবুল খায়েরের দোকানে যায়। সে সময় শিশুটিকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে আবুল। রাতে স্বজনরা শিশুটিকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে রাতে কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। সে কৃষ্ণরামপুর গ্রামের হোসেনুজ্জামানের ছেলে।

ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধী শঙ্কামুক্ত
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, জেলার সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামে মঙ্গলবার ধর্ষণের শিকার ১১ বছরের বাক-প্রতিবন্ধী শিশুটি এখন আশংকামুক্ত।

বুধবার সকালে শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রচুর রক্তক্ষরণ ও শ্বাসকষ্টের কারণে জরুরি হলেও মঙ্গলবার তার অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

Tags: ধর্ষণনোয়াখালীর-বেগমগঞ্জস্কুলছাত্রী ধর্ষণ
Previous Post

অতীতের মতোই উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

Next Post

করোনা ভাইরাস: পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তাপসের ইশতেহারে ‘উন্নত ঢাকা’র প্রত্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT