চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভিকে বার্সার ‘ফার্গুসন’ বানাতে চান প্রেসিডেন্ট প্রার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 19, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি ও একজন প্রার্থী উভয়ই হাসছেন ও হাত নাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার প্রেসিডেন্ট হতে পারলে জাভি হার্নান্দেজকে ভবিষ্যতে লম্বা সময়ের জন্য ক্লাবের কোচের পদে দেখা যাবে, এমন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন ভিক্টর ফন্ট। একইসঙ্গে অধিনায়ক লিওনেল মেসিকে ক্লাবে ধরে রাখার আশ্বাসও দিয়েছেন এ প্রেসিডেন্ট প্রার্থী।

আগামী ১৪ জানুয়ারি হবে বার্সার প্রেসিডেন্ট নির্বাচন। টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় একজন সফল উদ্যোক্তা হিসেবে খ্যাতি কুড়ানো ভিক্টর ফন্ট সভাপতির দৌড়ে বেশ এগিয়ে আছেন। সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী ফন্ট জানিয়েছেন, বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের অধীনেই সহকারী কোচ হিসেবে জাভিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনা হতে পারে। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে আছেন ৪০ বছর বয়সী স্পেন ও বার্সা কিংবদন্তি।

‘কয়েক বছর আগেই আমরা ঠিক করেছি যে, বার্সার হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে আমাদের জাভিকেই দরকার।’

১৯৮৬ সালে দায়িত্ব নেয়ার পর ২৬ বছর ধরে ম্যানইউর কোচের পদ সামলে অবসরে যান স্যার অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছরে ৩৮ শিরোপা জিতেছেন কিংবদন্তি স্কটিশ কোচ। যার মধ্যে ১৩ প্রিমিয়ার লিগের সঙ্গে আছে ২টি চ্যাম্পিয়ন্স লিগ।

বার্সার কিংবদন্তি মিডফিল্ডারের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের ছায়া দেখতে পান ফন্ট, ‘আসলে আমরা জাভিকে ম্যানইউর ফার্গুসনের মতো লম্বা সময় ধরে দায়িত্বে রাখতে চাই।’

‘এর বাইরে জাভি যদি ভিন্ন কিছু করতে চায়, তাতেও ছাড় পাবে। কারণ তার মতো নেতৃত্বগুণ খুব কম মানুষের আছে।’

জাভি দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলার মতো হবেন না বলে মনে করেন ফন্ট। চার মৌসুমে বার্সাকে তিন লা লিগা ও দুই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দায়িত্ব ছেড়ে দেন ক্লাবেরই সাবেক মিডফিল্ডার ও কিংবদন্তি কোচ গার্দিওলা।

‘আমি জাভিকে বলেছি, আমরা পেপের মতো আরেকটা ধাক্কার সম্মুখীন হতে চাই না। আমরা জাভিকে অন্তত ১০ বছরের জন্য দায়িত্বে চাই।’

‘জাভির নিজেরও লম্বা সময় ধরে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তার বয়স মাত্র ৪০। কিছুদিন আগে আমাকে বলেছে, সে একজন কোচ হিসেবে যতটা সম্ভব তার ক্যারিয়ারকে লম্বা করতে চায়।’

প্রেসিডেন্ট হতে পারলে মেসিকে ধরে রাখার সবরকম চেষ্টাই করবেন ফন্ট। খুব অল্প সময়ে আর্জেন্টাইন অধিনায়ককে বুঝিয়ে ক্লাবে ধরে রাখা বেশ শক্ত কাজ বলেও শঙ্কা প্রকাশ করেছেন। সঙ্গে মেসি ক্লাব ছাড়লে ভবিষ্যতে যেন যেকোনো ভূমিকায় সম্মানের সঙ্গে ফিরতে পারেন সেই পথও খোলা থাকবে বলে কথা দিয়েছেন ফন্ট।

Tags: জাভি হার্নান্দেজমেসিলিড স্পোর্টস
Previous Post

প্রিয়দর্শিনী মৌসুমী

Next Post

নজরুলের গানে প্রথমবার সংগীতায়োজনে অর্ণব

Next Post

নজরুলের গানে প্রথমবার সংগীতায়োজনে অর্ণব

অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা পাথর, তদন্তের জন্য সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক রাতেই ১১ কোটি টাকার মালিক তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT