চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষক সমিতিতে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদে’র জয়

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:45 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2018
in শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ।

যুগ্ম-সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকরা।

নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম সোমবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৪৫ জন ভোটারের মধ্যে মোট ৫১৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রদান করেন।

নির্বাচনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ এবং সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবীরপন্থীরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে ২৭৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ পেয়েছেন ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ পেয়েছেন ১৯৭ ভোট।

সহ-সভাপতি পদে ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তার। কোষাধ্যক্ষ পদে ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুহু আলম। তারা সকলেই ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ প্যানেলের প্রার্থী। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শরীফ এনামুল কবীরপন্থী প্যানেলের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন। তিনি ২৫০ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিকদার মো. জুলকার নাইন পেয়েছেন ২৪৭ ভোট।

নির্বাচিতদের তালিকা

এছাড়া ১০টি নির্বাহী সদস্য পদের মধ্যে ৬টিতে বিজয়ী হয়েছেন শরীফ এনামুল কবীরপন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। এই প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযযোগী অধ্যাপক মো. এজহারুল ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম।

নির্বাহী সদস্য পদের অপর ৪টিতে বিজয়ী হয়েছেন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। এই পরিষদ থেকে বিজয়ী সদস্য প্রার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান এবং মো. আব্দুল মান্নান চৌধুরী, আইবিএ-জেইউ’র পরিচালক মো. মোতাহার হোসেন এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দা ফাহ্লিজা বেগম।

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tags: জাবি
Previous Post

রফিকের উপর হামলা: ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

Next Post

মোস্তাফিজের দারুণ চার ওভার

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের দারুণ চার ওভার

ওবায়দুল কাদেরের মা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT