চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ছাত্র নিভৃতের অকাল প্রয়াণে মঙ্গল শোভাযাত্রা বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 14, এপ্রিল 2019
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবি-নিভৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নূরুজ্জামানের অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে আজ বাংলা নববর্ষের পূর্বনির্ধারিত মঙ্গল শোভাযাত্রা কর্মসূচি বাতিল করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্বরে মৃৎ মঞ্চে নূরুজ্জামানের মৃত্যুতে মঙ্গল শোভাযাত্রা কর্মসূচি বাতিল করার সিদ্ধান্তের কথা জানান।

এসময় উপাচার্য নূরুজ্জামানের নিভৃতের প্রতি শোক প্রকাশ করে বলেন, ‘ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র নূরুজ্জামানের অকালে চলে যাওয়া আমাদের সকলের জন্য একটি কষ্টের বিষয়। নূরুজ্জামানের অকাল প্রয়াণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হলো।’

উপাচার্য নূরুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। এ সময় নূরুজ্জামানের প্রতি শোক ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইংরেজি বিভাগের ছাত্র নূরুজ্জামান গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চিকিৎসা কেন্দ্রে এসে ডাক্তারের কাছে পেটে ব্যথার কথা বলেন। এসময় ডাক্তার তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এসময় তাকে হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়।’

‘কিন্তু নূরুজ্জামান সুস্থ বোধ করছেন জানিয়ে হাসপাতালে যেতে রাজি না হয়ে চিকিৎসা কেন্দ্রের বেডে শুয়ে আরো অপেক্ষা করতে থাকেন। ডাক্তার নূরুজ্জামানের অবস্থা পর্যবেক্ষণ করে কয়েকবার তাকে হাসপাতালে যাওয়ার তাগিদ দেন। এ পরিস্থিতিতেও নূরুজ্জামান হাসপাতালে যেতে রাজি না হলে ডাক্তার তাকে আর দেরি না করে রাত আনুমানিক ৯টার দিকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক নূরুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবি-নিভৃত

শনিবার রাত দেড়টার দিকে নূরুজ্জামানের মরদেহ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। নতুন কলাভবন চত্বরে তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের ইচ্ছে অনুযায়ী নূরুজ্জামানের মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীতে পাঠানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র নূরুজ্জামান নিভৃত (২২) শনিবার রাতে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় সাভারে এনাম মেডিক্যালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুজ্জামান। সেখানে দায়িত্বরত চিকিৎসক নিশ্চিত করেন, হার্ট অ্যাটাকে নিভৃতের মৃত্যু হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবি-নিভৃত

তার মৃত্যুতে পুরো ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সহপাঠীসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিভৃতের সহপাঠী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ যথাসময়ে অ্যাম্বুলেন্স দিতে ব্যর্থ হওয়ায় চিকিৎসার অভাবে নিভৃতের মৃত্যু ঘটেছে। তিন ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হলে অ্যাম্বুলেন্সেই নিভৃত মারা যান।

Tags: নুরুজ্জামান নিভৃত
Previous Post

জাবি চিকিৎসা কেন্দ্রের উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

Next Post

কী চমৎকার দেখা গেলো, রঙিন ঢাকায় বায়োস্কোপ এলো…

Next Post

কী চমৎকার দেখা গেলো, রঙিন ঢাকায় বায়োস্কোপ এলো...

শৈশবে বৈশাখের আনন্দই বেশি মজার: মিম মানতাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT