চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির সঙ্গে ডিএসই’র সমঝোতা চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 30, এপ্রিল 2019
in শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ ডিএসই-এর সঙ্গে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

সমঝোতা চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ডিএসই-এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর কে. এ. এম. মাজেদুর রহমান স্বাক্ষর করেন।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন নীলাঞ্জন কুমার সাহা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জাহিদুল করিম এবং বিভাগীয় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ডিএসই-এর পক্ষে ডিজিএম ও প্রশিক্ষণ একাডেমির ইনচার্জ হোসনে আরা পারভীন, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রনি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জাহিদুল করিম জানান, ‘এ চুক্তির আওতায় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ, গবেষণা কর্মসূচি ও বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের সুযোগ প্রদান করবে। চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রেও ডিএসই সহযোগিতা প্রদান করবে।’

সমঝোতা চুক্তি স্বাক্ষরের পূর্বে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags: ঢাকা স্টক একচেঞ্জসমঝোতা চুক্তি
Previous Post

রমজানে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সময়সূচি

Next Post

জহুর আহমেদ চৌধুরীর স্ত্রীর মৃত্যু

Next Post
জহুর আহমেদ চৌধুরী

জহুর আহমেদ চৌধুরীর স্ত্রীর মৃত্যু

নেইমারের দুঃস্বপ্ন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT