চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
7:15 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2019
in শিক্ষা
A A

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। মাঝে ২৭ ও ২৮ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১১টি অনুষদ ভবনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রায় ১৯ শ’ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৯১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার প্রথম দিন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এবার ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৪১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা মোট ৬৮ হাজার ৮৯৫ জন।

‘এইচ’ ইউনিটভুক্ত আইআইটির ছাত্রদের ২৮ এবং ছাত্রীদের ২৮, মোট ৫৬ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ১৯ হাজার ৭৯৮জন।

‘ডি’ ইউনিটভূক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৬০ এবং ছাত্রীদের ১৬০, মোট ৩২০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৫৪০জন।

‘জি’ ইউনিটভূক্ত আইবিএ- জেইউ-এর ছাত্রদের ২৫ এবং ছাত্রীদের ২৫, মোট ৫০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৯ হাজার ৫৮৮জন।

‘এফ’ ইউনিটভূক্ত আইন অনুষদে ছাত্রদের ৩০ এবং ছাত্রীদের ৩০, মোট ৬০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭৩জন।

‘আই’ ইউনিটভূক্ত বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ছাত্রদের ১৫ এবং ছাত্রীদের ১৫, মোট ৩০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৯ হাজার ৫৫৬জন।

‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদে ছাত্রদের ২১৯ এবং ছাত্রীদের ২১৮, মোট ৪৩৭ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬০ হাজার ৬১৪জন।

‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদে ছাত্রদের ১০০ এবং ছাত্রীদের ১০০, মোট ২০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৮৫৬জন।

‘বি’ ইউনিটভূক্ত সমাজবিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৬৩ এবং ছাত্রীদের ১৬৩, মোট ৩২৬ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৯ হাজার ৮৩৫জন।

ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হয় প্রতিদিন সকাল ৯টায়। প্রতিদিন ৬ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ শিফট শেষ হয় ৫.৪০ মিনিটে।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার তিন দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ju-admission.org থেকে জানা যাবে।

Tags: ভর্তি পরীক্ষা
Previous Post

স্ত্রীর চিকিৎসায় ভারতে গিয়ে মারা গেলেন মেজবাহ

Next Post

ইসরায়েল ও ইহুদিরা বিশ্বব্যাপী সন্ত্রাসের উৎস: করবিন

Next Post

ইসরায়েল ও ইহুদিরা বিশ্বব্যাপী সন্ত্রাসের উৎস: করবিন

জান্নাত পুষ্পর ‘তোমাকে দেখার পরে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT