চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে জঙ্গি-সন্ত্রাসী বিরোধী মতবিনিময় সভা

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
11:14 অপরাহ্ন 24, জুলাই 2016
in বাংলাদেশ
A A

জঙ্গি ও সন্ত্রাসী বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের
অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট হলে
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সম্প্রতি সন্ত্রাসী ও জঙ্গি হামলায় নিহতেদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সম্প্রতি উত্থিত জঙ্গিবাদ সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতেও আমরা এমন বড় বড় সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।’

এসময় প্রশাসন কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপের কথা জানানো হয়। পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দশ দিনের বেশি কোন শিক্ষার্থী বিভাগে অনুপস্থিত থাকলে  শিক্ষা মন্ত্রণালয়ে অভিহিত করা, কাউকে সন্দেহভাজন মনে হলে তার সম্পর্কে খোজ খবর রাখা, প্রয়োজনে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সহযোগীতা নেয়া।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ে দুই-তিন মাসের জন্য কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১০টার মধ্যে হলে ফেরা, ক্যাম্পাসের ভিতরের সমস্ত দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করা, শিক্ষক-শিক্ষার্থীদের গাড়ি চলাচলের জন্য স্টিকার ব্যবহার করা, বিশ্ববিদ্যালয়ের পশ্চিমের গেটগুলোতে কোন যানবাহনের পারাপার না করা, গেইটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ  স্থানগুলো সিসি টিভির আওতায় আনা।

সভায় আরো বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, প্রভোস্ট অধ্যাপক ড. শাহেদুর রশিদ, অধ্যাপক ড. এ এস এম আবু দায়েন প্রমুখ।

বক্তারা বলেন, ‘জাতি সব সময় অশুভ শক্তিকে পরাজিত করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও উদার নৈতিক দেশ। এদেশে জঙ্গিবাদের ঠাঁই নেই।’

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থীসহ  বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

Tags: জঙ্গি
Previous Post

জাবিতে জঙ্গি-সন্ত্রাসী বিরোধী মতবিনিময় সভা

Next Post

মীর কাশেমের রিভিউ শুনানি আজ

Next Post

মীর কাশেমের রিভিউ শুনানি আজ

মীর কাশেমের রিভিউ শুনানি আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT