চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কারের দাবি এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 16, জুলাই 2018
in শিক্ষা
A A

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলাসহ ঢাবি প্রক্টরের দায়হীন বক্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে প্রায় দু্ই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ মৌন মিছিলে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’ ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক শামিমা সুলতানা, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক মাফরুহী সাত্তার’সহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী গ্রেপ্তার শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর পর্যন্ত জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের যৌক্তিক দাবিতে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন।

Tags: মৌন মিছিললিড নিউজ
Previous Post

দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন মেয়েরা

Next Post

রাজধানীতে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Next Post

রাজধানীতে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুমির

প্রতিশোধ নিতে ৩০০ কুমির হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT