চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলকে পুলিশি জিজ্ঞাসাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 04, মার্চ 2018
in বাংলাদেশ
A A
জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুল রহমান ওরফে ফয়জুল (২৪) ও তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  কার নির্দেশে হামলা করা হয়েছে তা জিজ্ঞাসাবদের মাধ্যমে জানা যাবে এবং খুব শিগগিরিই হামলার ঘটনায় নেপথ্য কারা তা খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

রোববার রাত ১১টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা-মা কে আটক করে পুলিশ।  শনিবার ঘটনার পরপরই ফয়জুরের স্বজনরা সুনামগঞ্জের বাড়ি ছেড়ে পালিয়ে যায়।  পরে তার এক চাচাকে আটকের পর বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

স্বজন ও এলাকাবাসীরা বরাতে জানা যায়, হামলাকারী ফয়জুল রহমান ওরফে ফয়জুল লুঙ্গি ও গামছা বেচতে দিরাই এর গ্রামের বাড়ি যেত।  দিনভর গ্রামের বাজারে বেচাকেনা শেষে আবারও সিলেটে ফিরে যেত সে।  ফয়জুর গ্রামের মাদ্রাসায় পড়ত। সবাই পালিয়ে যাওয়ায় এখন বাড়িটি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।  তার এক চাচাকে আটক করলেও অন্য চাচা আব্দুল বাতেন পলাতক আছেন।  তাকেও পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

রোববার বিকেল পৌনে পাঁচটায় র‍্যাব-৯-এর একটি দল সিলেট কোতোয়ালি থানা-পুলিশের কাছে হামলাকারী ফয়জুর রহমানকে হস্তান্তর করে।  সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুয়জুর রহমানকে গ্রহণ করেন নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি, কোতোয়ালি) সাদেক কাওসার দস্তগির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন।

মৌলবাদীদের ধারাবাহিক হুমকির মধ্যে থাকা মুহম্মদ জাফর ইকবাল শনিবার সন্ধ্যায় নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতের শিকার হন।আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।  ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।  এরআগে রাতে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয় অধ্যাপক জাফর ইকবালকে। ওই ঘটনায় হামলাকারী ফয়জুলকে আটক করা হয়।  তবে কোন উদ্দেশ্য বা কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে; তা জানা জায়নি।

Tags: ড. মুহম্মদ জাফর ইকবালস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ড. জাফর ইকবালের উপর হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ ক্লোজড

Next Post

মাননীয় প্রধানমন্ত্রী, এ রক্তের দায় কে নেবে?

Next Post
অধ্যাপক জাফর ইকবাল

মাননীয় প্রধানমন্ত্রী, এ রক্তের দায় কে নেবে?

মেসির ‘৬০০’র রাতে শিরোপার পথেই থাকল বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT