চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানী নাগরিক হত্যা গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে: রংপুর ডিআইজি

মেরিনা লাভলী by মেরিনা লাভলী
2:49 পূর্বাহ্ন 05, অক্টোবর 2015
in অন্যান্য, অপরাধ
A A

রংপুরে জাপানী নাগরিক হোসি কোনিওকে গুলি করে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। ডিআইজি কার্যালয়ে খুনিদের চিহ্নিত করা, যে যানবাহনের মাধ্যমে খুনীরা গিয়েছে তা সনাক্ত করা এবং তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য সাক্ষপ্রমাণ ও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

ডিআইজি হুমায়ুন কবির জানান, তদন্তে খুনিদের চিহ্নিত করার জন্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। সর্বাধিক গুরুত্ব দিয়েই সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত চলছে সময় হলেই সব জানানো হবে।

ঘটনাা সুষ্ঠু তদন্তে র‌্যাব গোয়েন্দা বিভাগের পরিচালক কর্ণেল আবুল কালাম আজাদ, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, সিআইডি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কমকর্তারা ঘটনাস্থল, আশপাশের এলাকা, হোসি কোনিও’র খামার, হত্যাকারীরা যে রাস্তা দিয়ে পালিয়েছে সেসব এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

ইতোমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাপানী ফরেনসিক চিকিৎসক কোর্সিয়া মরিটার উপস্থিতিতে হোসি কোনিও’র লাশ ময়না তদন্ত করেছে হাসপাতালের ৩ ফরেনসিক বিশেষজ্ঞ দল।

শনিবার সকালে হোসি কোনিও রিক্সাযোগে প্রকল্পের কাজে মাহিগঞ্জের আলুটারী এলাকায় আসলে মোটরসাইকেলযোগে কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে হাতে ও ডান কাধে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসি কোনিও। এ ঘটনার পর থেকে পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারী অব্যাহত রয়েছে।

Tags: বিদেশী হত্যা
Previous Post

বিদেশী হত্যাকাণ্ডে সব অর্জন ম্লান: এরশাদ

Next Post

ম্যান ইউ’র পরাজয়ের রাতে রিয়ালও অাটকে গেলো

Next Post

ম্যান ইউ’র পরাজয়ের রাতে রিয়ালও অাটকে গেলো

আগেই জেনে বাংলাদেশকে সতর্ক করেছিলো যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT