চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানি দুই শিশু থাকবে বাবার হেফাজতে: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:05 অপরাহ্ন 21, নভেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
জাপানি দুই শিশু বাবার হেফাজতে থাকছে, হাইকোর্টের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের দুই কন্যা তাদের বাবার হেফাজতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

দুই শিশুর জিম্মা নিয়ে জাপানি মায়ের করা রিট চলমান রেখে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন। তবে জাপানে থাকা ছোট আরেক মেয়েকে হাইকোর্টে হাজির করার  নির্দেশনা চেয়ে বাবা ইমরান শরীফের করা রিটটি  খারিজ করে দিয়েছেন আদালত।

আদালত তার রায়ে মাকে তার সুবিধাজনক সময়ে প্রতি বছর ৩ বার ১০ দিন করে শিশুদের সাথে থাকার সুযোগ দিয়েছেন। এই ৩ বারের ওই জাপানি মায়ের বাংলাদেশে আশা-যাওয়ার খরচ শিশুদের বাবাকে বহন করতে বলা হয়েছে। তবে এরচেয়ে বেশি বার আশলে সে খরচ মাকে বহন করতে হবে।

এছাড়াও মাসে ছুটির দিনে দুই বার ভিডিও কনফারেন্সে মায়ের সাথে শিশুদের কথা বলিয়ে দিতে বাবার প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আর এই রিটকে কেন্দ্র করে বাংলাদেশে থাকা বাবদ মাকে ১০ লাখ টাকা দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে এই শিশুদের বিষয়ে ৩ মাস পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।

আদালতে বাবা ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ। তাদের সাথে ছিলেন আইনজীবী ফেরজা পারভিন, কাজী মারুফুল আলম ও ফাইজা মেহরিন। আর জাপানি মা এরিকো নাকানোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির। তার সাথে ছিলেন আইনজীবী সাদ্দাম হোসেন।

এর আগে দুই মেয়েকে নিজের জিম্মায় পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট জাপানি মায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। একপর্যায়ে হাইকোর্ট ওই দুই মেয়েকে নিয়ে বাবা আগামী ৩০ দিন বিদেশ যেতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেন। পরে দুই মেয়েকে বাবার হেফাজত থেকে সিআইডি উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। এবিষয়ে শুনানি নিয়ে হাইকোর্ট ৩১ আগস্ট পর্যন্ত শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারেই রাখার নির্দেশ দেন। তবে সেসময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে দেখা করার সুযোগ দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবী আদালতে এসে জানান শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতে হাইকোর্ট আদেশ দেন যে, ইমরান শরীফের গুলশানের ভাড়া করা ফ্লাটে দুই শিশুকে নিয়ে বাবা- মা আপাতত ১৫ দিন একসাথে থাকতে পারবেন। সেই সাথে ঢাকার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে এদের পারিবারিক পরিবেশের বিষয়টি দেখভাল করেতে নির্দেশ দেয়া হয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দুই শিশু ও তাদের মা-বাবার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

তবে এই আদেশ মোডিফিকেশন চেয়ে এরিকোর করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চার রাত (৯, ১১, ১৩ ও ১৫ তারিখ) দুই কন্যা শিশুকে নিয়ে জাপানি মা গুলশানের বাসায় থাকবেন বলে আদেশ দেন। বাকি সময়টা বাবা-মা দুজনেই শিশুদের সাথে থাকতে পারবেন বলে আদেশ দেয়া হয়। এছাড়া বাবা- মা দুজনই তাদের শিশুদের নিয়ে বাইরে যেতে এবং কেনাকাটা ও ঘুরাফেরা করতে পারবেন বলে আদেশে বলা হয়। আর ওই ফ্লাটের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণ করে বাসার বাইরে তা স্থাপন করতে বলেন হাইকোর্ট। এছাড়া বিভিন্ন অনলাইন মাধ্যমে দুই শিশুর মা-বাবাকে নিয়ে প্রচারিত ‘অবমাননাকর ভিডিও’ অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়ে ওইসব ভিডিও যারা তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারকে ওইদিন নির্দেশনা দেন হাইকোর্ট।

এরপর গত ১৬ সেপ্টেম্বর বাবা-মাকে সমঝোতার সুযোগ দিয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানের বাসায় একদিন মা ও একদিন বাবাকে শিশুদের সঙ্গে থাকার সুযোগ দিয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশ অনুযায়ী ২৮ সেপ্টেম্বর বিষয়টি শুনানির জন্য এলে দু’পক্ষই আবার সমঝোতার জন্য সময় চান। তখন আদালত দু’পক্ষকে আবার সমঝোতায় বসার সুযোগ দিয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।পরবর্তীতে হাইকোর্ট তার আদেশে ২১ অক্টোবর পর্যন্ত দিন-রাত সব সময় জাপানি মা এরিকো গুলশানের ভাড়া ফ্লাটে দুই কন্যাকে নিয়ে থাকতে পারবেন বলে আদেশ দেন। এই সময় বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলা সন্তানদের সঙ্গে দেখা করতে ও থাকতে পারবেন বলে বলা হয়। অবশেষে আজ কয়েক মাস জুড়ে আলোচনা
থাকা বিষয়টি নিয়ে চুড়ান্ত রায় দিলেন হাইকোর্ট।

Tags: জাপানি মা
Previous Post

দেশের উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিশ্ব প্রিমিয়ারে ছুঁয়ে গেছে বাংলাদেশের ‘অন্যদিন…’

Next Post
বাংলাদেশের সিনেমা ‘অন্যদিন...’ বিশ্ব প্রিমিয়ারে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব প্রিমিয়ারে ছুঁয়ে গেছে বাংলাদেশের ‘অন্যদিন...’

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুহীন দিনের পর ৭ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT