চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতেও পগবাকে বিক্রি করবে না ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 28, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির চোট ও নতুন ক্লাবে যাওয়ার তাড়নায় সময়টা ভালো কাটছে না পল পগবার। অনেকদিন থেকে ইংল্যান্ড ছেড়ে স্পেনে যেতে চাইছেন ফরাসি তারকা মিডফিল্ডার। এবারও তাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ হতে চলা মৌসুমে চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পগবা। কিন্তু রোনালদো, স্যাঞ্চো দলে আসায় নতুন করে চুক্তি নবায়ন করে তিনি। আসছে গ্রীষ্মে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে বিশ্বকাপজয়ী ফরাসির।

ইংলিশ সংবাদমাধ্যমে খবর, জানুয়ারির প্রথমদিনে ইংল্যান্ডের বাইরে কোনো দলের সঙ্গে পূর্ব-চুক্তি করতে পারবেন পগবা। তবে রিলিজ ক্লজের অর্থটা একটু বেশি থাকায় তার অপেক্ষা করতে হবে ফ্রি-এজেন্ট হওয়ার। কারণ ম্যানইউ টাকার বিনিময়ে ছাড়তে চাইছে না।

ফরাসি তারকা মিডফিল্ডারকে দলে টানতে ইতিমধ্যে যোগাযোগ করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং জুভেন্টাসের মতো জায়ান্টরা। রেড ডেভিলরা চাচ্ছে পগবা ফ্রি-এজেন্ট হতে অপেক্ষা করুক, অথবা নিজ ইচ্ছায় চলে যাক।

নভেম্বরে ফ্রান্সের হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে আছেন পগবা। ফিটনেস উতরে আবারও রেড ডেভিলদের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন ম্যানইউ’র অন্তর্বর্তীকালীন কোচ রালফ।

‘আমি পলের (পগবা) সঙ্গে কথা বলেছি। দুবাই থেকে ফেরার পর তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। এই মুহূর্তে তার নিজের ও প্রশিক্ষণে ফিট হওয়া প্রয়োজন। খেলার জন্য নয়।’

‘এজন্য আমাদের কয়েক সপ্তাহ সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমার পুরো দৃষ্টি থাকবে যারা আছে খেলার মতো এবং যারা আসন্ন ম্যাচগুলো খেলতে পারবে তাদের প্রতি।’

২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ২৭ বছর বয়সী তারকা মিডফিল্ডার। গত মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর নবায়ন করে নেন পগবা।

Tags: ইংল্যান্ডজুভেন্টাসপগবাম্যানইউরিয়ালরোনালদোস্পেন
Previous Post

বলিউডের প্রথম সুপারস্টারকে নিয়ে ছবি, পরিচালনায় কে?

Next Post

সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়

Next Post
সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়, বাংলাদেশ ক্রিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়

নওগাঁয় ইউপি নির্বাচনের ফল প্রত্যাখ্যানের প্রতিবাদে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় ইউপি নির্বাচনের ফল প্রত্যাখ্যান আ. লীগ প্রার্থীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT