চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সঙ্গীতের বিকৃত উপস্থাপনে ছায়ানটের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 01, এপ্রিল 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও জাতীয় সংগীতের স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৯ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনায় নিন্দা জানিয়েছে ছায়ানট।

এক বিবৃতিতে ছায়ানট বলছে, এমন ঘটনায় তারা বিস্মিত।

বিবৃতিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে যেই সুরে ‘আমার সোনার বাংলা’ গেয়ে পুরো জাতি উজ্জ্বীবিত হয়েছিল, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সেটি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সর্বসম্মতিক্রমে সেই সুর প্রমিতকরণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়ে লক্ষকণ্ঠে গীত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সেই সুরটি গাওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালাতেও সুরটি যথাযথভাবে পরিবেশন করা হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে এই সুর সংরক্ষিত আছে।

‘তা সত্বেও ২৯ মার্চ বিসিবি আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃত মূল সুরের উপর অন্য সুরারোপ করে বিকৃতভাবে জাতীয় সঙ্গীতের উপস্থাপন করায় ছায়ানট তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ছায়ানট মনে করে, এতে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে।’

এর আগে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত উপস্থাপন করায় তীব্র নিন্দা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল এক বিবৃতিতে নিন্দা জানায় তারা।

বিবৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট জানায়, ‘‘আমরা ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ, ২০২২ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ এবং ন্যাশনাল এন্থেম রুলস এমেন্ডমেন্ট ২০২২ প্রচলিত গায়নরীতি উপেক্ষা করে সেদিন জাতীয় সংগীত উপস্থাপন করা হয়েছে। সেদিন জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোন কোন শিল্পীর হাত নাড়ানো জাতীয় সঙ্গীতকে অসম্মাননা ও অবমাননার শামিল হয়েছে।

এমন ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।’’

পরবর্তীকালে পুনারাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।

Tags: ছায়ানটশিল্পকলা একাডেমি
Previous Post

নিরাপত্তা ও সামরিক জোটে বাংলাদেশকে পাশে চায় ইইউ

Next Post

বঙ্গবন্ধুর প্রতি ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের শ্রদ্ধা

Next Post
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতি ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের শ্রদ্ধা

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT