চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 07, জুন 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।

নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০২১ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭লাখ ৩২ হাজার টাকা। আর ২৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস পেয়েছে ২৯ হাজার ১৭ কোটি টাকা। এ অর্থ হ্রাস- বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৫ কোটি ৩৮ লাখ ৯৮৩ কোটি টাকা।

বিল পাসের আগে বিধান অনুযায়ি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ১৯টি মঞ্জুরী দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উপস্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এ সব দাবির ওপর বিরোধীদলের সদস্যরা মোট ১৯০টি ছাটাই প্রস্তাব আনেন। এর মধ্যে সমঝোতার ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগের দু’টি দাবির ওপর আলোচনা হয়। ছাটাই প্রস্তাবে আলাচনা করেন জাতীয় কাজী ফিরোজ রশীদ, বেগম রওশন আরা মান্নান, এবং বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন ও রুমীন ফারহানা।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ২ হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৮৫০ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ খাতে । তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৯০৫ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে। আর চতুর্থ সর্বোচ্চ পানি সম্পদ মন্ত্রণালয় খাতে ১ হাজার ৩৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ১ হাজার ৫কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে রয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ৪৮৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৩৮৪ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৭৯ কোটি ৯ লাখ ১৮ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে ৫৬৫ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ খাতে ২৪২ কোটি ৭৫ লাখ ২১ হাজার টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ৪৮২ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা, পরিসংখান ও তথ্য ব্যবস্থাপনা খাতে ১৪২ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগে ৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ে ৬৭৬ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠা বিভাগে ২০৪ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার টাকা, বাস্তবায়ন পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ৬ কোটি ৩৪ লাখ টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৬৭৬ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ৩৩২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ১ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সম্পুরক বাজেটের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও সরকারি দলের আমির হোসেন আমু।

এরপর অর্থমন্ত্রী আ, হ, ম মুস্তফা কামাল সম্পুরক বাজেটের ওপর সমাপনি বক্তব্য দেন।

Tags: ২০২০-২১ অর্থবছরের বাজেটজাতীয় সংসদ
Previous Post

অরিজিতের ফেসবুক কনসার্ট থেকে উঠলো ৭৮ লাখ টাকা

Next Post

সৌম্য-মুমিনুলে উড়ল গাজী গ্রুপ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য-মুমিনুলে উড়ল গাজী গ্রুপ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের প্রথম হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT