চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জাতীয় সংগীত নিয়ে বিতর্কে জড়ালেন নোবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 01, আগস্ট 2019
in বিনোদন
A A

ক’দিন আগে কলকাতার সংগীত রিয়েলিটি শোতে বাংলাদেশের একটি ব্যান্ড গান নিয়ে ভুল তথ্য দিয়ে বিতর্কে জড়ান তরুণ কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ফের বিতর্কে জড়ালেন ‘সা রে গা মা পা’ খ্যাত জনপ্রিয় এই তরুণ শিল্পী। এবার তার বিরুদ্ধে আরো গুরতর অভিযোগ।

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে নোবেল জাতীয় সংগীতের অবমাননা করেছেন, জাতীয় সংগীতকে অশ্রদ্ধা করেছেন। এমন অভিযোগ ই তার বিরুদ্ধে। সেই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। জাতীয় সংগীত নিয়ে কী বলেছিলেন নোবেল?

মূলত দেশের প্রখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদের লেখা ও জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি নিয়েই এই বিতর্কের সৃষ্টি। নতুন করে এই গানটি আলোচনায় নিয়ে আসেন এই নোবেল ই। সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের মঞ্চে নোবেল গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি। যার ভিডিও ভাইরাল হয়, প্রশংসিত হয় তার গায়কী ও!

কিন্তু এই গানটিই কাল হলো তার ক্যারিয়ারে। কারণ যে গানটির জন্য তিনি তুমুল প্রশংসা পেয়েছেন, সে গানটিই যে সবাইকে গেয়ে শোনাতে হচ্ছে! হলো ও তাই, সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে গিয়ে গিটার বাজিয়ে গাইলেন গানটি। কিন্তু গানটির আবেদন নিয়ে কথা বলতে গিয়েই ফেঁসে গেলেন উঠতি এই শিল্পী।

ভিডিও সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটিকে নোবেল বাংলাদেশের জাতীয় সংগীতের সাথেই তুলনা করে বসেন! সেই ভিডিওতে নোবেলকে বলতে দেখা যায়: রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ যতোটা না দেশকে (বাংলাদেশ) এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণ বেশি এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা ‘বাংলাদেশ’ গানটা।

জাতীয় সংগীত নিয়ে নোবেলের এমন মন্তব্যের পর সোশাল মিডিয়া রীতিমত তোলপাড়। তাকে তুলোধুনো করছেন সব শ্রেণির শ্রোতা দর্শক। এমনকি নোবেলের এমন কাণ্ডে তার ভক্তরাও বেশ বিভ্রান্তে! শুধু তাই নয়, তার কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

একটি গানকে বিশেষ মূল্য দিতে গিয়ে দেশের জাতীয় সংগীতকে কেন ছোট করলেন নোবেল?-এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। বিষয়টি জানতে নোবেলের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এদিকে সোশাল মিডিয়ায় দেশের সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষও নোবেলের এমন কাণ্ডে নিন্দা জানাচ্ছেন।

গণমাধ্যমকর্মী উদিসা ইমন কণ্ঠশিল্পী নোবেলের সেই ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেন: ‘জাতীয় সংগীত পরিবর্তন করা দরকার বলে মনে করেন নোবেল। দুর্দান্ত। এভাবেই এগিয়ে যাও। আপনারা যারা নোবেলরে সেলিব্রেটি বানান তাদের জন্য নোবেলের উপহার।’

নোবেলের এই কাণ্ডটিকে কুটিল প্রয়াস আখ্যা দিয়ে ফেসবুকে শহীদবুদ্ধিজীবী আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ লিখেন:  তিনদিন মোটে নাই গো চাষী। তাতেই দেখি জাতীয় সঙ্গীত বদলায় ফেলবো বলে নেগেটিভ পপুলারিটিতে আলোচনায় থাকবার কুটিল প্রয়াস। আসতেছি দাঁড়া, তোরে বন চটকনা দিমু হুম।

বিষয়টি নিয়ে ফেসবুকে একজন লিখেছেন, প্রিন্স মাহমুদ বাংলাদেশের কিংবদন্তিতুল্য ব্যান্ড মিউজিশিয়ান। কিন্তু তার লেখা ‘বাংলাদেশ’ গানের সূচনাটাই হয়েছে রবি ঠাকুরের লাইন থেকে। ‘আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি…’ এমন লাইন রবি ঠাকুরের কাছ থেকেই নেয়া। এক গান থেকে জন্ম নেওয়া আরেক গানকে নোবেল কয়েক হাজার গুণ ওপরে তুলতে গিয়ে জাতীয় সংগীতকে কয়েক হাজার গুণ নিচে নামিয়ে দিচ্ছেন- এটা ধৃষ্টতা। এটা অজ্ঞতা।

এরআগে সারেগামাপা’র মঞ্চে ‘এত কষ্ট কেন ভালবাসায়’ গানটি করে প্রথমবার বিতর্কের সূত্রপাত ঘটান নোবেল। গানটিকে তিনি ‘আর্ক’ ব্যান্ডের গান বলে পরিচয় করিয়ে দেন, যে তথ্যটি ভুল। শুধু তাই নয়, একই মঞ্চে জেমসের গাওয়া ‘বাবা’, ‘মা’ গান দুটি কাভার করেছিলেন নোবেল। সেসময় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের নাম বলেননি তিনি। পরে সমালোচনার মুখে পরে ক্ষমা চেয়েছিলেন নোবেল।

Tags: জাতীয় সংগীতজেমসনোবেলপ্রিন্স মাহমুদলিড বিনোদনসারেগামাপা
Previous Post

স্বদেশের কোচ হতে চান ওয়ালশ

Next Post

রিক্সা উচ্ছেদ: অন্তরালে বাজার দখল ও রাজনৈতিক নিয়ন্ত্রণের খেলা

Next Post

রিক্সা উচ্ছেদ: অন্তরালে বাজার দখল ও রাজনৈতিক নিয়ন্ত্রণের খেলা

বিদেশ ভ্রমণ নিয়ে কথা বললেন না, ডেঙ্গুর রিপোর্ট প্রদানে দেখলেন সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT