চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে হাফসেঞ্চুরির দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 27, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে দুটি ম্যাচ চলছে কক্সবাজারে। টায়ার-১ এর ম্যাচে প্রথমদিন এনামুল হক বিজয় সেঞ্চুরি পেয়েছিলেন।দ্বিতীয় দিন কেউ সেঞ্চুরির দেখা না পেলেও হাফসেঞ্চুরি পেয়েছেন দুদলের চারজন।

আম্পায়ারকে অপমান করে জাতীয় লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারকে গালি দিয়েছিলেন। তবে বিশেষ বিবেচনায় সুযোগ পেয়ে রোববার তিনি হাফসেঞ্চুরি করেছেন। ৫৫ রান করে অপরাজিত আছেন রংপুর অধিনায়ক।

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। এ দুই ম্যাচের জন্য চলতি জাতীয় ক্রিকেট লিগ থেকে ১০ জন ক্রিকেটারকে ডেকে নিয়েছে বিসিবি। রংপুর বিভাগ থেকে নেয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনকে। তার জায়গায় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়ে যান নাসির। আচরণের পরিবর্তন আর ভালো ব্যবহার বিবেচনা করে তাকে ‘বিশেষ বিবেচনায়’ সুযোগ দেয়া হয়েছে।

সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি নাসির। চলতি আসরে প্রথমবারের মতো হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ইনিংসেই রংপুর বিভাগ লিড পেয়েছে ৬২ রানের।

নাসির হোসেন ব্যাট করতে নামেন সাত নম্বরে। দিনশেষে তিনি অপরাজিত রয়েছেন ৮২ বলে ৫ চার ও ২ ছয়ের ৫৫ রান করে। রাজশাহীর করা ২০১ রানের জবাবে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান।

নাসির ছাড়াও রংপুরের হয়ে হাফসেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। তিনি আউট হয়েছেন ৫৪ রান করে। তিন রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি আরিফুল হক। ৪৭ রান করে আউট হয়েছেন তিনি। ১৪ রানে অপরাজিত আছেন ধীমান ঘোষ।

অন্য ম্যাচে, খুলনার ৩৭১ রানের জবাবে দিনশেষে ২ উইকেটে ২০৬ রান করেছে ঢাকা ডিভিশন। হাফসেঞ্চুরি করেছেন তাদের দুই ওপেনার। রনি তালুকদার ৭৩ ও জয়রাজ শেখ ৫১ রান করে ফিরেছেন। এছাড়া সাইফ হাসান ৪১ ও রকিবুল হাসান ৩৮ রানে অপরাজিত আছেন।

Tags: এনসিএলজাতীয় লিগলিড স্পোর্টস
Previous Post

ভালবাসার অনন্যজন নিরো স্যার

Next Post

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে ক্যাসিনো, মিনি বার

Next Post

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে ক্যাসিনো, মিনি বার

ঢাবি ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT