চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় মৎস্য পদক ২০২১’ পেলেন শুটকি ব্যবসায়ী আমান উল্ল্যাহ সওদাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2021
in বাংলাদেশ
A A
শুটকি ব্যবসায়ী আমান উল্ল্যাহ সওদাগর মঞ্চে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় মৎস্য পদক ২০২১ পেয়েছেন কক্সবাজারের শুটকি ব্যবসায়ী আমান উল্ল্যাহ সওদাগর।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছ থেকে জাতীয় মৎস্য পদক ২০২১ গ্রহণ করেন আমান উল্ল্যাহ সওদাগর।

জাতীয় এ পুরষ্কারে আনন্দিত কক্সবাজারের সকল শুটকি ব্যবসায়ী। আমান সওদাগর গত ২২ বছর যাবৎ কক্সবাজারের নাজিরারটেকে শুটকি উৎপাদন করছেন। এই নাজিরারটেকে রয়েছে প্রায় পাঁচ হাজার শুটকি উৎপাদক। এখানকার সকল উৎপাদকই সনাতনী পদ্ধতিতেই মাছ শুকান।

২০১৮ সাল থেকে কোস্ট ফাউন্ডেশন পেইস প্রকল্পের মাধ্যমে নিরাপদ শুটকি উৎপাদন নিয়ে কাজ করছে। প্রকল্পে ব্যবহার হয়েছে আধুনিক টেকনোলজী। শুটকি পল্লীতে প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে ৩৫টি ফিশ ড্রায়ার। যেখানে আমান উল্ল্যাহ সহ অন্যান্যরা এই ড্রায়ারে মাছ শুকাচ্ছেন।

প্রকল্প থেকে নিরপাদ শুটকি উৎপাদনে সকল মালিক ও শ্রমিকদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ। আমান উল্ল্যাহ সওদাগর তাদেরই একজন। দীর্ঘ তিন বছর যাবৎ ড্রায়ারে মাছ শুকাচ্ছেন, উৎপাদন করছেন নিরাপদ শুটকি। বিশ্বাস অর্জন করেছেন স্থানীয়, পর্যটকসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ ও ব্যবসায়ীদের।

গত ২৯ আগষ্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন হতে বর্ষসেরা জাতীয় মৎস্য পদক ২০২১ পুরষ্কার গ্রহন করেন আমান উল্ল্যাহ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা জানান স্বাধীনতার পর শুটকি উৎপাদনে এইটি একমাত্র জাতীয় পুরষ্কার।

আজকের এ পুরষ্কার দেশের সকল শুটকি উৎপাদকদের অর্জন বলে মনে করেন বক্তারা। এ পুরষ্কার শুটকি খাতকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমান উল্ল্যাহ সওদাগর।

Previous Post

করোনামুক্ত হয়ে দলের সঙ্গে অ্যালেন, অপেক্ষায় হেনরি

Next Post

সিদ্ধার্থের অকাল প্রয়াণ, মানতে পারছে না বলিউড

Next Post
সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করছে বলিউডের তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্ধার্থের অকাল প্রয়াণ, মানতে পারছে না বলিউড

নাজিয়া ও তার স্বামী অপূর্বর বিয়ের ছবি, বাংলাদেশি সাংস্কৃতিক পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ অপূর্বর বিয়ে, জানুয়ারিতে বিয়ে করেছেন নাজিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT