জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষা শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এই পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ।
প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে।
বাসস জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।









