চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ফুটবল দলের নতুন কোচ ইটালির লোপেজ

আদিল আহমেদ by আদিল আহমেদ
10:03 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

গুঞ্জন হলো সত্যি। ডাচ অধ্যায়ের পরই শুরু হলো বাংলাদেশ ফুটবলে ইতিলিয়ান যুগ। লোডভিক ডি ক্রুইফের উত্তরসূরী হিসাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন ইটালির ফ্যাবিও লোপেজ। বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৪২ বছর বয়সী লোপেজ’কে আগামী চার মাসের জন্য জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছে বাফুফে।

সদ্য বিদায়ী মামুনুলদের কোচ লোডভিক ডি ক্রুইফ ঢাকা ছাড়ার ১২ ঘন্টা না পেরুতেই ঘোষণা আসে ইটালির ফ্যাবিও লোপেজই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৫ তম কোচ। পাশাপাশি সহকারী কোচ হিসেবে কনস্টানটিনিউ জুখানিচ ও ফিজিও হিসেবে অ্যাঞ্জেলো পাভিয়া’কে নিয়োগ দিচ্ছে বাফুফে।

আগামী ডিসেম্বর পর্যন্ত মাসিক ১৫ হাজার ডলারে কাজ করবেন তারা। আর এই কোচ নিয়ে আশাবাদী বাফুফের সহ সভাপতি তাবিথ আওয়াল। তিনি বলেন, ‘আগামী চার মাসের জন্য আমরা একজন ইটালিয়ান হেড কোচ, একজন সহকারী এবং একজন ফিটনেস কোচকে নিয়োগ দিতে যাচ্ছি। বাংলাদেশী কোচ সাইফুল বারী টিটু এবং পূর্বের গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার অবশ্য থাকছেন এই কোচিং স্টাফদের সঙ্গে। সবমিলিয়ে আমাদের কোচিং স্টাফ হবে পাঁচ জনের।’

ইউয়েফার এ লাইসেন্স ও প্রো লাইসেন্সের আবেদনকারী সাবেক গোলকিপার লোপেজের কোচিং ক্যারিয়ার শুরু ইটালির সিরি-অ’র বিখ্যাত ক্লাব এ .এস রোমার ফুটবল একাডেমি দিয়ে। পরে লিথুয়ানিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ক্লাব কোচিং এ জড়িত ছিলেন এই ইটালিয়ান।

তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে আরো যাচাই করতে করতে চান সদ্য দায়িত্ব পাওয়া লোপেজ। তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতে চাই। এ জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমি আগে খেলোয়াড়দের জানবো, বুঝবো। এরপর ফর্মেশন ঠিক করবো’।
কোচের চুক্তির মধ্যে জুনিয়র খেলোয়াড় ও স্থানীয় কোচদেরও প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় এই ইটালিয়ান কোচ বাংলাদেশ ফুটবলকে কতদূর নিয়ে যেতে পারে।

Tags: ফ্যাবিও লোপেজবাফুফেবাংলাদেশ ফুটবল ফেডারেশনলোডভিক ডি ক্রুইফ
Previous Post

একটি সুররিয়াল অভিজ্ঞতা

Next Post

‘ছেলেকে তোমাদের কাছে রেখে যাচ্ছি’

Next Post

‘ছেলেকে তোমাদের কাছে রেখে যাচ্ছি’

গাড়িচালকদের অদ্ভুত সংহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT