চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচন হবে, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
9:19 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2016
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এমন কোন সমস্যা সৃষ্টি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। নিউইয়র্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের আদ্যপান্ত নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার সফরের বিভিন্ন দিক নিয়ে বলেন, বৈশ্বিক নানা ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান জোড়ালোভাবে তুলে ধরেছে।

দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না, যারা নির্বাচন ঠেকানোর নামে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। দেশে এমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি যে যার জন্য মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভালো আছে, একটি নির্বাচন হয়েছে, আবার সময় মতো নির্বাচন হবে।

প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনে আসেনি, তারা গণতন্ত্রকে অসম্মান করেছে। তাদের জন্য আমি কী করতে পারি? তিনি বলেন, বিএনপি তো সংসদীয় রীতি অনুযায়ী এখন আর বিরোধী দলও নয়। বিরোধী দল তো জাতীয় পার্টি। তবে কেন বিএনপির সঙ্গে সংলাপ হবে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে । তিনি জানান বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে আনার আলোচনা চলছে ।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা’র স্বপ্ন ছিলো ‘সোনার বাংলা’। সেই স্বপ্ন আজ আন্তর্জাতিক নেতাদের কাছেও স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে তার প্রথম বাংলা ভাষণেই জানিয়েছিলেন, ‘সবার সঙ্গে বন্ধুতা, কারো সঙ্গে শত্রুতা নয়’। একই নীতি সামনে রেখে এবছরও বাংলাদেশ জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফর শেষ করে ওয়াশিংটন ডিসিতে ব্যক্তিগত সফরে যাচ্ছেন । রোববার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এম এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।

Previous Post

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

Next Post

লেবু চাষে দৃষ্টান্ত গড়েছেন নেত্রকোণার আলী আমজত

Next Post

লেবু চাষে দৃষ্টান্ত গড়েছেন নেত্রকোণার আলী আমজত

জামায়াত ও সরকারের কৌশল বিষয়ে ২০ দলীয় জোট নেতাদের যেসব অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT