চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে ফেরার ইচ্ছে নেই: নাফিস

তামান্না তৃষা by তামান্না তৃষা
6:48 পূর্বাহ্ন 25, আগস্ট 2015
in স্পোর্টস
A A

শাহরিয়ার নাফিস। এক সময় বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম গুটিয়েই নিয়েছেন নিজেকে। তবে প্রিয় খেলাকে ছাড়তে পারেননি ৩০ বছর বয়সী নাফিস। ঘরোয়া লিগ তো খেলতেই হবে তাকে!

অনেকটা নিয়ম করেই নিজের ফিটনেস নিয়ে ভাবছেন তিনি। সে সুবাদেই নিয়মিত আসেন মিরপুর স্টেডিয়ামে। দৌঁড়ান, জিমনেসিয়ামে ঘাম ঝড়ান এবং ইনডোরে অনুশীলন করেন। তবে ‘সাবেক’ বনে যাওয়া এই তারকা সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় দলে জায়গা পাওয়ার তার কোনো ইচ্ছেই নেই।

ঘরোয়া লিগগুলোতে ভালো পারফর্মেন্স করতে হবে। জাতীয় দলে প্রতিযোগিতা বেড়ে গেছে। তাই পারফর্মেন্স দিয়েই সবটা অর্জন করতে হবে।নাফিস মনে করেন, মৌসুমের ৬/৭ মাস যেহেতু মাঠে পারফর্ম করার সুযোগ থাকে তাই পুরোটা সময় ভালো পারফর্মেন্স দিতে হবে। তিনি বিশ্বাস করেন, শুধুমাত্র ভালো পারফর্মেন্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব।

জাতীয় দল থেকে দূরে থাকলেও দলের খবরাখবর নিতে ভোলেন না নাফিস। অবশ্য ভোলার কথাও নয়। এরমধ্যে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।

তাই স্মৃতিটা আরও জেঁকে বসেছে নাফিসের ওপর। হবেই বা না কেনো? ২০০৬ সালে যে এই অজিদের বিপক্ষেই ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

এক হাজার রান পেরোনো প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস মনে করেন, এই ৯ বছরে বাংলাদেশ দল যথেষ্ট উন্নতি করেছে। ওয়ানডের মতো টেস্টেও ধারাবাহিক হলে লঙ্গার ভার্সনেও সাফল্য সম্ভব।

অস্ট্রেলিয়া সব দলের জন্য কঠিন প্রতিপক্ষ হলেও মাঠে বাংলাদেশকেই ফেবারিট মানছেন নাফিস।

Tags: বাংলাদেশ ক্রিকেট দল
Previous Post

`আবারো এসি মিলানে আসতে পেরে খুশী’

Next Post

যে রাজনীতিকরা উপরে থুতু ফেলে নিজের গায়েই নিচ্ছেন

Next Post

যে রাজনীতিকরা উপরে থুতু ফেলে নিজের গায়েই নিচ্ছেন

আমিরের কান্না যেনো থামছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT